রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
এই দাবদাহে প্রতিদিন জামা ধোয়া অসম্ভব? সমাধান মিলবে এখানেই!
অনলাইন ডেস্ক
দিন দিন বাড়ছে তাপমাত্রা, তার সঙ্গে বাতাসে বাড়ছে আর্দ্রতা। বৃষ্টি না থাকায় গরম আর ঘামের জোড়া কষ্ট যেন পিছু ছাড়ছে না। এই সময় একবার পরা জামা দ্বিতীয়বার না ধুয়ে পরা যেন দুরূহ কাজ।
তবে আপনার ব্যস্ত জীবনে প্রতিদিন কাপড় ধোয়া সম্ভব না হলে চিন্তার কিছু নেই। সহজ কিছু কৌশল মেনে চললে না ধুয়েও গরমে আরামদায়কভাবে জামা দ্বিতীয়বার পরা যাবে।
তীব্র গরমে জামার বগল, গলা বা ঘাড়ের অংশ সবচেয়ে বেশি ঘামে ভেজে ও অপরিষ্কার হয়। তাই পুরো জামা না ধুয়ে এই অংশগুলো শুধু ধুয়ে নিলে জামাটি আবার পরার মতো হয়ে যায়।
যে পোশাক পরে বাইরে ছিলেন, তা খুলে এক কোণে ফেলে রাখবেন না। হ্যাঙ্গারে ঝুলিয়ে বাতাসে শুকাতে দিন। ঘাম শুকিয়ে গেলে জামা অনেকটাই পরিচ্ছন্ন মনে হবে।
অনেক সময় গ্রীষ্মে জামা থেকে ঘামের দুর্গন্ধ আসে, ফলে না ধুয়ে পরতে অস্বস্তি লাগে। এ থেকে বাঁচতে জামা পরার আগে বডি স্প্রে ব্যবহার করুন। এতে জামায় থাকবে তাজা সুবাস।
জামা কখনো খালি গায়ে পরবেন না। অন্তর্বাস বা হালকা টি-শার্ট পরে একাধিক স্তর তৈরি করুন। এতে ঘাম কম লাগবে জামায়।
আজ যেটি পরেছেন, সেটি না ধুয়েও সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করতে পারেন, তবে একটানা নয়। এমন ছোট ছোট অভ্যাস মেনে চললে গরমে জামা ধোয়াও কমে, আবার পোশাকও থাকে ঠিকঠাক।
এই কৌশল কাজে লাগিয়ে বছরের যেকোনো সময় জামা না ধুয়ে আরেকদিন পরতে পারবেন নিশ্চিন্তে।
সূত্র: সংবাদ প্রতিদিন