1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
লাল কাপড়ে মোড়া বিরিয়ানির হাঁড়ির রহস্য: জানুন অজানা ইতিহাস ও কারণ! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

লাল কাপড়ে মোড়া বিরিয়ানির হাঁড়ির রহস্য: জানুন অজানা ইতিহাস ও কারণ!

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ২২৭ বার পঠিত
লাল কাপড়ে মোড়া বিরিয়ানির হাঁড়ির রহস্য
this is a collected or created picture for Janatar Jagoron news.

বিরিয়ানির দোকানের সামনের লাল কাপড়ে মোড়ানো বড় হাঁড়ির বিষয়টি কি কখনো আপনার কৌতূহল জাগিয়েছে? ভাবুন তো, কেন বিশেষত এই লাল কাপড়ই ব্যবহার করা হয়? এই প্রশ্নের উত্তর জানার উদ্দেশ্যে হাজির হলাম পুরান ঢাকার ঐতিহ্যবাহী নাজিম উদ্দিন রোডের হাজী নান্না বিরিয়ানি দোকানে।

দোকানটির দেখভালের দায়িত্বে থাকা ১৭ বছরের অভিজ্ঞ নূর মিয়া জানালেন, বহু আগে থেকেই বিরিয়ানির হাঁড়িতে লাল কাপড় জড়ানোর প্রথা চলে আসছে। এটি এমন এক ঐতিহ্য যা যুগের পর যুগ ধরে বিরিয়ানির দোকানকে স্বতন্ত্রভাবে চিহ্নিত করার প্রতীক হয়ে উঠেছে। ক্রেতারা দূর থেকেই লাল কাপড়ে মোড়ানো হাঁড়ি দেখেই বুঝতে পারেন এটি বিরিয়ানির দোকান।

তবে এই ঐতিহ্যের গভীর ইতিহাস জানতে গেলে মোগল সাম্রাজ্যের সময়কাল পর্যন্ত ফিরে যেতে হবে। ইতিহাস বলে, সম্রাট হুমায়ূন ইরানে নির্বাসিত থাকা অবস্থায় যে রুপালি থালায় তাঁকে খাবার পরিবেশন করা হতো, তা সবসময় লাল কাপড়ে ঢাকা থাকত। সেখান থেকেই রাজকীয় পরিবেশনার এই রীতি তাঁর সাম্রাজ্যে জনপ্রিয় হয়ে ওঠে। সম্ভবত সেই প্রথার ধারাবাহিকতা আজও বিরিয়ানির হাঁড়িতে লাল কাপড় ব্যবহারের মাধ্যমে টিকে আছে।

খাদ্য বিশেষজ্ঞ সিতারা ফেরদৌস মনে করেন, লাল রঙের সঙ্গে আভিজাত্যের ধারণা গভীরভাবে জড়িত। বিরিয়ানির হাঁড়িতে এই রং বেছে নেওয়ার পেছনে সেই ভাবনারই প্রতিফলন রয়েছে। একই সঙ্গে লাল কাপড় হাঁড়ির তাপ ধরে রাখতে সাহায্য করে, যা বিরিয়ানির স্বাদ অটুট রাখতে ভূমিকা রাখে।

আভিজাত্যের সঙ্গে লাল রঙের সম্পর্ক অন্যান্য ক্ষেত্রেও দেখা যায়। যেমন, বিশেষ অতিথির জন্য লালগালিচার সংবর্ধনা আমাদের খুবই পরিচিত। তবে বিরিয়ানির হাঁড়িতে লাল কাপড় জড়ানোর এই ঐতিহ্যের পেছনে কি শুধুই আভিজাত্যের প্রতীকী ধারণা, নাকি এর সঙ্গে রয়েছে অন্য কোনো কারণ? চলুন, পুরান ঢাকার অন্যান্য দোকানে খোঁজ নেওয়া যাক।

নারিন্দা রোডের ইয়াসিন কাচ্চি বিরিয়ানি হাউসের ব্যবস্থাপক মো. জাকির জানান, লাল কাপড় ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে কার্যকর ভূমিকা রাখে। দূর থেকে দেখলেই বোঝা যায় দোকানে বিরিয়ানির হাঁড়ি রাখা আছে। তাছাড়া লাল কাপড় থাকলে ক্রেতারা সহজেই বুঝতে পারেন দোকান খোলা রয়েছে। আধুনিক রেস্তোরাঁর ‘ওপেন’ সাইনবোর্ডের মতোই, এই লাল কাপড় একটি নিঃশব্দ সংকেত দেয়।

পুরোনো দিনের বিশ্বাস অনুযায়ী, খাবারকে খারাপ নজর থেকে রক্ষা করার জন্যও লাল কাপড় ব্যবহার করা হতো বলে জানা যায়। দয়াগঞ্জের শরৎ গুপ্ত রোডে রাজধানী বিরিয়ানি হাউসের ব্যবস্থাপক মনির হোসেন বলেন, এই কাপড় শুধু হাঁড়ির খাবারের পরিচায়ক নয়, বরং সেটিকে আরও আকর্ষণীয় করে তোলে।

নারিন্দা রোডের মক্কা বিরিয়ানির ব্যবস্থাপক হাবিব হাসান মনে করেন, মূলত ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করাই লাল কাপড়ের প্রধান উদ্দেশ্য। দূর থেকে দেখলেই লাল কাপড়টি বিরিয়ানির উপস্থিতি জানান দেয়।

এভাবেই, প্রথাগত ধারণা, আভিজাত্য, এবং ক্রেতাদের আকৃষ্ট করার কার্যকারিতা—সব মিলিয়ে লাল কাপড়ের এই ঐতিহ্য এখনও বিরিয়ানির দোকানে অপরিহার্য অংশ হিসেবে টিকে আছে।

সূত্র: প্রথম আলো

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..