1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
থালা-বাসন ধোয়ার সময় যে ৫ ভুলে বাড়ে স্বাস্থ্যঝুঁকি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

শিরোনাম

থালা-বাসন ধোয়ার সময় যে ৫ ভুলে বাড়ে স্বাস্থ্যঝুঁকি

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ২৫৯ বার পঠিত
থালা-বাসন

থালা-বাসন ধোয়া আমাদের দৈনন্দিন জীবনের একটি স্বাভাবিক অভ্যাস। কিন্তু মনে রাখা জরুরি, থালা-বাসন শুধু দেখতে পরিষ্কার হলেই যথেষ্ট নয়; সেগুলো জীবাণুমুক্ত ও স্বাস্থ্যসম্মত হওয়াও প্রয়োজন। অনেক সময় অজান্তেই আমরা কিছু সাধারণ ভুল করে ফেলি, যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। যেমন অপরিষ্কার সিঙ্কে থালা ধোয়া, অতিরিক্ত সাবান ব্যবহার করা বা থালা আগে ভিজিয়ে না রাখা।

এই ধরনের ভুলের কারণে থালা-বাসনে জীবাণু থেকে যেতে পারে, যা খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করে বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ায়। তাই থালা-বাসন ধোয়ার সঠিক নিয়ম জানা ও মানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যবিষয়ক তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম গোনোমাধ্যম-এর তথ্য অনুযায়ী, থালা-বাসন ধোয়ার সময় সাধারণত পাঁচটি ভুল বেশি দেখা যায়।

অপরিষ্কার সিঙ্কে থালা ধোয়া : অনেকেই সিঙ্ক পরিষ্কার না করেই থালা-বাসন ধুতে শুরু করেন। এতে সিঙ্কে জমে থাকা জীবাণু আবার পাত্রে লেগে যেতে পারে এবং থালা আরও নোংরা হয়ে ওঠে। তাই থালা ধোয়ার আগে অবশ্যই সিঙ্ক ভালোভাবে পরিষ্কার করা প্রয়োজন।

নোংরা সাবান ব্যবহার : ময়লা বা দীর্ঘদিন ব্যবহৃত সাবান দিয়ে থালা ধোয়া একটি বড় ভুল। এমন সাবানে ব্যাকটেরিয়া জন্মাতে পারে, যা থালার মাধ্যমে শরীরে প্রবেশ করে স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

অতিরিক্ত সাবান প্রয়োগ : বেশি সাবান বা ডিটারজেন্ট ব্যবহার করলে থালা পরিষ্কার হবে—এমন ধারণা ভুল। অতিরিক্ত সাবান ধুয়ে ফেলতে বেশি পানি লাগে, তবুও অনেক সময় সাবানের অংশ থেকে যায়। এই অবশিষ্টাংশ খাবারের সঙ্গে মিশে ক্ষতি করতে পারে। তাই প্রয়োজন অনুযায়ী সাবান ব্যবহার করা উচিত।

আগে ভিজানো না করা : অনেকেই সরাসরি ডিটারজেন্ট দিয়ে থালা ঘষতে শুরু করেন। কিন্তু প্রথমে থালা পানিতে ভিজিয়ে নিলে ময়লা সহজে উঠে আসে। এতে কম সাবান লাগে এবং পাত্র ভালোভাবে পরিষ্কার হয়।

গরম পানি এড়িয়ে যাওয়া : থালা-বাসন ধোয়ার ক্ষেত্রে গরম পানির গুরুত্ব অনেক। ঠান্ডা পানি সব সময় তেলচর্বি ও জীবাণু দূর করতে পারে না। তাই সুযোগ থাকলে গরম পানি ব্যবহার করাই উত্তম।

থালা-বাসন ধোয়া শুধু গৃহস্থালির কাজ নয়, এটি পরিবারের সুস্বাস্থ্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ উপায়। সঠিক নিয়মে থালা পরিষ্কার করলে খাবারের মাধ্যমে জীবাণু ছড়ানোর ঝুঁকি কমে যায় এবং সবাই সুস্থ থাকে। তাই এই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ভুলগুলো এড়িয়ে চলা জরুরি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..