1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১০৩ বার পঠিত
কারখানায় ভয়াবহ আগুন

গাজীপুর মহানগরের নাওজোড় এলাকায় একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মার্চ) রাত প্রায় সোয়া ৯টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রথমে চারটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয় এবং পরে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে পাঠানো হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাওজোড় এলাকার ‘ড্রেস ইন স্টাইল লিমিটেড’ নামের চারতলা পোশাক কারখানার নিচতলা ও চতুর্থ তলায় আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা শুরুতে তা নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এবং পরে ফায়ার সার্ভিসে খবর দেয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গেই চারটি ইউনিট কাজ শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। পাশাপাশি অতিরিক্ত ইউনিট ঘটনাস্থলে যুক্ত হচ্ছে।

অন্যদিকে স্থানীয়দের ধারণা, বজ্রপাতের কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের প্রকৃত কারণ তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলমান রয়েছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..