1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
অথৈয়ের মারধর অভিযোগকে ব্যক্তিগত আক্রমণ বললেন তানজিন তিশা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

অথৈয়ের মারধর অভিযোগকে ব্যক্তিগত আক্রমণ বললেন তানজিন তিশা

  • সর্বশেষ আপডেট: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২৯২ বার পঠিত
তানজিন তিশা

ছোট পর্দার অভিনেত্রী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ ঘিরে অবশেষে মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অথৈর অভিযোগকে তিনি ‘ভুল ব্যাখ্যা’ এবং ‘অপেশাদার মনোভাব’ বলে উল্লেখ করেছেন।

গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিশা বলেন, ‘চরিত্রের প্রয়োজনে এবং গল্পের চাহিদা অনুযায়ী আমাকে দৃশ্যে আক্রমণাত্মক আচরণ করতে হয়েছে।’

তিনি বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করে জানান, ‘আমি যে চরিত্রে অভিনয় করছি সেটি একজন স্পেশাল চাইল্ড বা অটিস্টিক ব্যক্তির। এই চরিত্রের আচরণে কখনো কখনো সহিংসতা, কাউকে আঘাত করা, কামড় দেওয়া বা পানিতে চেপে ধরা—এ ধরনের বিষয় থাকতে পারে। পুরো কাজটি আপনারা ১৫ থেকে ২০ দিনের মধ্যে দেখতে পারবেন। তখন স্পষ্ট হবে, কোন পরিস্থিতিতে কী করা হয়েছে।’

অথৈর ফেসবুক লাইভ ও অভিযোগ প্রসঙ্গে তিশা বলেন, ‘তার উপস্থাপন এমনভাবে হয়েছে যেন আমি ব্যক্তিগতভাবে তাকে টার্গেট করেছি। কিন্তু এখানে ব্যক্তিগত আক্রমণের কোনো বিষয় নেই। এটি পুরোপুরি চরিত্র ও স্ক্রিপ্টের অংশ ছিল।’

তিনি আরও বলেন, ‘অভিনয়ে অনেক সময় ইম্প্রোভাইজেশন করতে হয়। তবে সেটিও চরিত্রের ভেতর থেকেই করতে হয়। আমি চরিত্রের বাইরে গিয়ে কোনো আচরণ করিনি। বিষয়টি পেশাদারভাবে নেওয়ার বদলে ব্যক্তিগতভাবে নেওয়া হয়েছে, যা দুর্ভাগ্যজনক।’

তিশার দাবি, শুটিং সেটে অভিনেতা সেলিম আহমেদ ও পরিচালক রিঙ্কুসহ পুরো টিম উপস্থিত ছিলেন। সবাই জানেন, দৃশ্যটি পেশাদারভাবে ধারণ করা হচ্ছিল। কিন্তু অভিযোগকারী শিল্পী দৃশ্য শেষ না করেই সেট ত্যাগ করেন, ফলে শুটিং ব্যাহত হয়।

অভিনেত্রীর ভাষ্য, ‘আমি যে চরিত্রে কাজ করছি, সেখানে নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার সুযোগই নেই। আমাকে সারাদিন গোবরের পাশে, নদীর পানিতে, মাটিতে ও বালুর মধ্যে থাকতে হয়েছে। এমনকি চরিত্র অনুযায়ী শিকল দিয়ে বেঁধেও রাখা হয়েছে। এই অবস্থায় একজন নারী শিল্পী হয়ে অন্য নারী শিল্পীর ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিয়ে মন্তব্য করা সত্যিই কষ্টদায়ক।’

শেষে তিশা বলেন, ‘যে বক্তব্যগুলো দেওয়া হয়েছে, তা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আমি মনে করি, এটি সম্পূর্ণভাবে ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়।’

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..