1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৫৩ বার পঠিত
গুম মামলায় শেখ হাসিনাসহ ৩০ আসামি

অনলাইন ডেস্ক ,

গুমের দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডিজিএফআইর সাবেক পাঁচ প্রধানসহ মোট ৩০ জনের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হয়েছে আইজিপি ও সংশ্লিষ্ট বাহিনীর প্রধানদের কাছে। বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ পরোয়ানা প্রেরণ করেছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুমের ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া দুই মামলার বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বুধবার ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিলের মধ্য দিয়ে মামলার বিচার কার্যক্রমে নতুন অধ্যায় সূচিত হয়। তদন্ত প্রতিবেদনে অভিযুক্তদের নাম উঠে আসলে আদালত তা আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

অভিযুক্তদের তালিকায় রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক। এছাড়া সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের পাঁচ সাবেক প্রধান ও পুলিশের সাবেক আইজিসহ আরও ২৮ প্রভাবশালী কর্মকর্তা রয়েছেন।

তালিকাভুক্তদের মধ্যে ডিজিএফআই, র‍্যাব ও সিটিআইবির দায়িত্বে থাকা উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাও আছেন। এদের মধ্যে তিন লেফটেন্যান্ট জেনারেল, পাঁচ মেজর জেনারেল, ছয় ব্রিগেডিয়ার জেনারেল, তিন কর্নেল ও পাঁচ লেফটেন্যান্ট কর্নেল রয়েছেন। ২৩ জনই সেনাবাহিনীর কর্মকর্তা, যার মধ্যে ১১ জন এখনো কর্মরত। অভিযুক্তদের মধ্যে সাবেক আইজিপি বেনজীর আহমেদও আছেন।

আদালত নির্দেশ দিয়েছে, পরোয়ানাভুক্তদের দ্রুত গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করতে। শুনানির জন্য আগামী ২২ অক্টোবর দিন ধার্য করা হয়েছে, যেখানে এসব আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন হতে পারে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..