1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বিসিবি নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তামিম ইকবাল - Janatar Jagoron
শিরোনাম

বিসিবি নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তামিম ইকবাল

  • সর্বশেষ আপডেট: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২৬৭ বার পঠিত
এটা কোনো নির্বাচনই নয়: তামিমের মন্তব্য

অনলাইন ডেস্ক ,

বিসিবি নির্বাচনের পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিতর্কিত নির্বাচন বয়কট করা ক্লাবগুলোর আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে তামিম সাফ জানিয়ে দেন— এই নির্বাচন কোনোভাবেই স্বচ্ছ হয়নি, বরং তিনি এটিকে “নির্বাচনই মনে করেন না”।

বুধবার (৮ অক্টোবর) আয়োজিত সংবাদ সম্মেলনে তামিম বলেন, “সোজা কথা বলি— এটা কোনো নির্বাচন ছিল না। আমি একটা উদাহরণ দিই, যাচাই করলেই পাবেন। আমি যখন ই-ভোটিংয়ের জন্য আবেদন করি, তখন দেখি বিভিন্ন মিডিয়ায় খবর ছাপা হয়েছে আমি নাকি ভোট দিয়েছি! অথচ আমি ভোট দিইনি। পরে ফেসবুকে পোস্ট দেই ও ইসিকে ই-মেইল পাঠাই। কালকে রিপ্লাই এসেছে— আমার কোনো ভোট কাস্টিংই হয়নি।”

তিনি আহ্বান জানান, ভবিষ্যতে যেন কেউ অবস্থান বদলে না ফেলেন। তামিম বলেন, “আমরা সমঝোতার পথে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। উনারা যা ঠিক মনে করেছেন, সেটা করেছেন— এতে অভিযোগ নেই। কিন্তু আজ আপনারা যে কথা বলছেন, আগামীকাল যেন উল্টো না হয়ে যায়। আজ স্টেটমেন্ট বদলে আবার আমাদের সঙ্গে এসে বসবেন না।”

জয়ের ব্যাপারে নিজের আত্মবিশ্বাসের কথাও জানান তামিম। বলেন, “আমি শতভাগ নিশ্চিত ছিলাম— যদি আমি এককভাবে প্রার্থী হতাম, সহজেই জয় পেতাম। কারণ আমি জানি, আমরা সবাই ক্রিকেটের স্বার্থেই লড়ছি।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..