মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক ,
খুব শিগগিরই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, কিছু যৌক্তিক কারণেই এখন পর্যন্ত দেশে ফেরা সম্ভব হয়নি, তবে সময় এখন পুরোপুরি অনুকূলে। ইনশাআল্লাহ, অচিরেই দেশের মাটিতে ফিরব।
সোমবার (৬ অক্টোবর) সকালে প্রকাশিত হয় সাক্ষাৎকারটির প্রথম পর্ব, যা বিবিসি বাংলার অফিশিয়াল ফেসবুক পেজে আপলোড করা হয়। দেশে ফেরার পরিকল্পনা নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
নির্বাচনের আগে দেশে ফেরার বিষয়ে তারেক রহমান বলেন, “আমি একজন রাজনৈতিক কর্মী। যদি এমন একটি নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়, যেখানে জনগণের প্রত্যাশা প্রতিফলিত হবে, সেখানে আমি অবশ্যই জনগণের পাশে থাকব। এটা আমার দায়িত্ব, ইচ্ছা এবং অঙ্গীকার।”
বিস্তারিত আসছে…