1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যের ডাক জামায়াত আমিরের - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যের ডাক জামায়াত আমিরের

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১২৬ বার পঠিত
আলেম সমাজে ঐক্য চাই: ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক,

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুরআন মজলিস বাংলাদেশের আমির হাফেজ মাওলানা মো. এমদাদ উল্লাহ। তার নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় নেতারা বৃহস্পতিবার সকালে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত জামায়াত আমিরের কার্যালয়ে এই বৈঠকে অংশ নেন।

সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চলা বৈঠকের শুরুতেই কুরআন মজলিস নেতারা ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের সহ-আমির মাওলানা মো. হাফিজুর রহমান মল্লিক, যুগ্ম-মহাসচিব মো. শুকুর আলী কাজী, হাফেজ মাওলানা মো. আবুল কালাম আজাদ সিরাজী, ওলামা সচিব হাফেজ ক্বারী মো. বিল্লাল হোসেন সরকার, প্রেস সচিব আকাশ মাহমুদ এবং তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী হোসাইন মাহমুদ।

আলোচনায় দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, ইসলামী আন্দোলনের চ্যালেঞ্জ এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় ওলামাদের ঐক্যের গুরুত্ব নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। নেতারা বলেন, আলেম-ওলামাদের মধ্যে ছোটখাটো মতভেদ ভুলে ইসলামী সংগঠনগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য গঠন এখন সময়ের দাবি।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, “ইসলামী রাষ্ট্র কায়েমে আলেম সমাজের ঐক্যের কোনো বিকল্প নেই। পারস্পরিক সহযোগিতা ও সংহতি ছাড়া ইসলামী আন্দোলনের অগ্রগতি সম্ভব নয়।”

বৈঠক শেষে কুরআন মজলিস বাংলাদেশের পক্ষ থেকে জামায়াত আমিরের হাতে একটি সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..