1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জুলাই সনদ ২৪ বিপ্লবের রক্ষাকবজ : সেলিম উদ্দিন - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

জুলাই সনদ ২৪ বিপ্লবের রক্ষাকবজ : সেলিম উদ্দিন

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১০২ বার পঠিত
দুর্নীতি ও বৈষম্য মুক্ত সমাজ গঠনের আহ্বান

অনলাইন ডেস্ক,

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বৃহস্পতিবার (২ অক্টোবর) বাড্ডা-রামপুরা জোন জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে বক্তব্যে বলেন, জুলাই সনদ ২৪ হচ্ছে বিপ্লবের রক্ষাকবজ। তিনি বলেন, জুলাই বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গঠনের জন্য আগামী নির্বাচনে রুকনসহ সর্বস্তরের জনশক্তিকে মাঠে আপসহীন ভূমিকা রাখতে হবে।

মোহাম্মদ সেলিম উদ্দিন আরও বলেন, রুকনিয়াত কোনো পদ বা পদবি নয়, এটি একটি মানের নাম। শপথ গ্রহণের মাধ্যমে রুকনরা সমাজে শান্তি, রাষ্ট্রের সর্বস্তরে ন্যায়বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দ্বীন প্রতিষ্ঠার সংকল্প গ্রহণ করে। শপথ গ্রহণের মাধ্যমে নিজের স্বার্থ পরিহার করে সকল কিছু আল্লাহর রাহে ও মানুষের কল্যাণে নিবেদিত করা হয়।

তিনি জুলাই সনদ ২৪-এর প্রাসঙ্গিকতা তুলে ধরে বলেন, এটি শুধু কথার ফুলঝুরি নয়, বরং আইনি ভিত্তি হিসেবে আগামী নির্বাচনে প্রযোজ্য। দায়সারা নির্বাচনের প্রহসন জনগণ মেনে নেবে না। তিনি উল্লেখ করেন, জুলাই বিপ্লব আমাদের দ্বিতীয় স্বাধীনতা হিসেবে শেখ হাসিনার স্বৈরাচারী ও মাফিয়াতান্ত্রিক শাসন থেকে মুক্তি দিয়েছে। তাই এই চেতনা ধারণ করে ভবিষ্যৎ কর্মপন্থা গ্রহণ করা উচিত।

মহানগরী আমির অন্তর্বর্তী সরকারের দায়িত্বের কথাও উল্লেখ করে বলেন, ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার ও গণহত্যাকারীদের বিচারের মাধ্যমে ক্ষমতা জনগণের হাতে হস্তান্তর করা জরুরি। তিনি অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকার অস্বচ্ছ প্রক্রিয়ায় বিশেষ গোষ্ঠীর হাতে ক্ষমতা হস্তান্তর করতে চায়। তবে জনগণ গণদাবির মাধ্যমে তা প্রতিরোধ করবে।

তিনি বলেন, দুর্নীতি দেশের বড় সমস্যা। জনগণ জামায়াতকে ভোট দিলে আমরা দুর্নীতি, চাঁদাবাজি ও লুটপাটমুক্ত, ইনসাফপূর্ণ সমাজ গড়ে তুলব, যেখানে সকল শ্রেণি ও পেশার মানুষের অধিকার সুনিশ্চিত থাকবে। তিনি জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান।

সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, বাড্ডা উত্তর থানা জামায়াতের আমির মাওলানা কুতুব উদ্দীনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..