1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
কলকাতায় বাংলাদেশের পতাকা অবমাননা, ঢাকা জুড়ে তীব্র প্রতিবাদ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

কলকাতায় বাংলাদেশের পতাকা অবমাননা, ঢাকা জুড়ে তীব্র প্রতিবাদ

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ২০০ বার পঠিত
পতাকা অবমাননা

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের বাইরে জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে কলকাতাসহ ভারতের সব স্থানে বাংলাদেশের কূটনৈতিক মিশন ও এর কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারের প্রতি জোরালো আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে যে, কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের বাইরে বৃহস্পতিবার বিকেলে একটি হিন্দু সংগঠন, ‘বঙ্গীয় হিন্দু জাগরণ’, একটি সহিংস বিক্ষোভের আয়োজন করে।

উক্ত বিক্ষোভ চলাকালীন বিক্ষোভকারীদের বড় একটি দল পুলিশের ব্যারিকেড ভেঙে ডেপুটি হাইকমিশনের সীমানায় প্রবেশের চেষ্টা করে। তারা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন লাগায় এবং বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পুড়িয়ে ফেলে। যদিও বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত, তবে ডেপুটি হাইকমিশনের সদস্যদের মধ্যে নিরাপত্তাজনিত শঙ্কা রয়ে গেছে।

বাংলাদেশ সরকার এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে পুনরায় না ঘটে, সেজন্য ভারত সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছে।

বাংলাদেশ সরকার সব ধরনের সহিংস কার্যকলাপের নিন্দা করে এবং কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনসহ ভারতে অবস্থানরত অন্যান্য কূটনৈতিক মিশন এবং কূটনৈতিক ও অ-কূটনৈতিক সদস্যদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..