1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ইয়াবার ওপর নির্ভরশীল আরাকান আর্মি: স্বরাষ্ট্র উপদেষ্টা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

ইয়াবার ওপর নির্ভরশীল আরাকান আর্মি: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৪ বার পঠিত
স্বরাষ্ট্র উপদেষ্টা

আরাকান আর্মি অস্ত্রের চেয়ে বেশি ভরসা রাখে মাদকের ওপর—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের ভেতরে যে মাদকের স্রোত ঢুকছে, তার বড় অংশই নিয়ন্ত্রণ করছে আরাকান আর্মি।

জাহাঙ্গীর আলম জানান, বর্তমানে বিপুল পরিমাণ ইয়াবা ও অন্যান্য মাদক প্রতিদিন দেশে প্রবেশ করছে। তবে ইতিবাচক দিক হলো—ধরা পড়ার হারও বেড়েছে। আগে যা হাতছাড়া হতো, এখন তার বড় অংশই ধরা পড়ছে। তিনি আরও বলেন, নতুন নতুন ধরনের মাদক ছড়িয়ে পড়ছে এবং সেগুলো এখন হোটেল পর্যন্ত পৌঁছে যাচ্ছে।

তিনি স্বীকার করেন, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এভাবে চলতে থাকলে তরুণ প্রজন্ম ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে।

তার মতে, আরাকান আর্মির আর্থিক শক্তি গড়ে উঠেছে মাদক বাণিজ্যকে কেন্দ্র করে। ইয়াবা ও অন্যান্য মাদক পাচারই তাদের প্রধান আয়ের উৎস। সীমান্ত অঞ্চলের অনেক জায়গা তারা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। যদিও সাম্প্রতিক সময়ে তারা কৃষিকাজের দিকে ঝুঁকছে। যদি এ পরিবর্তন স্থায়ী হয়, তাহলে মাদকের স্রোত কিছুটা হলেও কমতে পারে। প্রতিদিন লাখ লাখ পিস ইয়াবা জব্দ হওয়ার ঘটনাই প্রমাণ করে সমস্যার গভীরতা।

সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, “আমরা এবার লক্ষ্য করেছি, ইলিশের প্রজনন আগের মতো হয়নি। এটি বাড়ানোর জন্য বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।”

ডাকসু নির্বাচন প্রসঙ্গেও মত দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে নির্বাচন নিয়ে আলাপ হয়েছে। তার মতে, ডাকসুতে ভোটাররা উচ্চশিক্ষিত শ্রেণির অংশ, আর প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তারাও শিক্ষিত সমাজের প্রতিনিধি। যদিও এটি জাতীয় নির্বাচনের সঙ্গে হুবহু মিলে না, তবে এটি একধরনের মডেল। তিনি আশা প্রকাশ করেন—শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ডাকসুর অভিজ্ঞতা জাতিকে একটি সুষ্ঠু জাতীয় নির্বাচনের দিকনির্দেশনা দেবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..