1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
দূষিত বাতাসের তালিকায় ঢাকার অবস্থান এবার ১৮ - Janatar Jagoron
শিরোনাম

দূষিত বাতাসের তালিকায় ঢাকার অবস্থান এবার ১৮

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২৬৭ বার পঠিত
ঢাকার অবস্থান

বায়ুদূষণে বিশ্বের ১২৬ শহরের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। শহরটির একিউআই স্কোর দাঁড়িয়েছে ১৬৩। বাতাসের এই মাত্রা বাসিন্দাদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।

বুধবার (২৭ আগস্ট) সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষক প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ার রিয়েল-টাইমে বিভিন্ন অঞ্চলের বাতাসের মান পরিমাপ করে সূচক আকারে প্রকাশ করে। এর মাধ্যমে নির্দিষ্ট শহরের বাতাস পরিষ্কার নাকি দূষিত, তা জনগণকে জানিয়ে সতর্ক করা হয়।

প্রতিষ্ঠানটির তথ্যে দেখা যায়, এদিন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাহরাইনের রাজধানী মানামা। শহরটির একিউআই স্কোর ১৫৮, যা নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’। তৃতীয় স্থানে রয়েছে কাতারের দোহা, যেখানে বাতাসের মান ১৫৬ স্কোর। এই মাত্রাটিও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত।

এদিকে তালিকার ১৮তম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শহরটির বাতাসের মান স্কোর ৮১, যা ‘সহনীয়’ হিসেবে ধরা হয়। এ অবস্থায় আইকিউএয়ার সংবেদনশীল গোষ্ঠীর জন্য বাইরে গেলে মাস্ক ব্যবহার এবং জানালা বন্ধ রাখার পরামর্শ দিয়েছে।

আইকিউএয়ার সূচক অনুযায়ী, ০ থেকে ৫০ ভালো হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ মাঝারি, আর ১০১ থেকে ১৫০ সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে ধরা হয়। এ পর্যায়ে শিশু, প্রবীণ ও অসুস্থদের ঘরে থাকতে বলা হয় এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।

এ ছাড়া ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। সাধারণত একিউআই নির্ধারণ করা হয় পাঁচ ধরনের দূষক উপাদানের ভিত্তিতে—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই–অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই–অক্সাইড ও ওজোন। বায়ুদূষণ সব বয়সীদের জন্য ক্ষতিকর হলেও শিশু, গর্ভবতী নারী, প্রবীণ ও অসুস্থদের ওপর এর প্রভাব ভয়াবহ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব বলছে, বায়ুদূষণের কারণে প্রতিবছর বিশ্বে আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু ঘটে।

মূলত স্ট্রোক, হৃদ্‌রোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার ও শ্বাসযন্ত্রের সংক্রমণের মতো রোগে মৃত্যুর ঝুঁকি বায়ুদূষণে বহুগুণ বেড়ে যায়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..