1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
দেড় ঘণ্টা পর সচল ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

দেড় ঘণ্টা পর সচল ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৩৭ বার পঠিত
দেড় ঘণ্টা পর সচল ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক

অবরোধ শেষে স্বস্তি, তবু মহাসড়কে থমকে যানবাহন
অনলাইন ডেস্ক

দেড় ঘণ্টার অচলাবস্থার পর অবশেষে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যান চলাচল পুনরায় সচল হয়েছে। তবে উভয় লেনজুড়ে এখনো দীর্ঘ যানজটের চাপ বিরাজ করছে। রোববার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করলে ঢাকাসহ উত্তরবঙ্গের সব রুটে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সকাল ১১টার দিকে ডিপিপি অনুমোদনের দাবিতে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় মহাসড়কের সব রুট বন্ধ করে বিক্ষোভে নামে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ঢাকা-রাজশাহী, ঢাকা-পাবনা ও ঢাকা-রংপুর রুটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থী জাকারিয়া, রায়হান ও হৃদয় সরকার গণমাধ্যমকে জানান, “আজকের মতো আমরা অবরোধ তুলে নিয়েছি। সরকারকে ৪৮ ঘণ্টা সময় দিলাম। এর মধ্যে ডিপিপি অনুমোদন না পেলে উত্তরবঙ্গের সড়ক ও রেলপথ দুটোই অচল করে দেওয়া হবে।” আন্দোলনকারীরা আরও বলেন, আট বছর ধরে ভাড়া করা ভবনে নানা ভোগান্তির মধ্য দিয়ে পাঠদান চালিয়ে যাচ্ছে একটি সরকারি বিশ্ববিদ্যালয়। সাত দফায় ডিপিপি সংশোধন করে ৯ হাজার ২৩৪ কোটি টাকার প্রকল্প প্রায় ৯৩ দশমিক ৫০ শতাংশ কমিয়ে ৫১৯ কোটি ৫০ লাখ টাকায় নামিয়ে আনার পরও একনেক সভার এজেন্ডায় বিষয়টি তোলা হয়নি। বিশ্বকবির নামে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতি অবিচার করা হচ্ছে বলে অভিযোগ তাদের। বহুবার আন্দোলন করেও কেবল আশ্বাসই পেয়েছেন তারা। বৃহস্পতিবারের ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হলেও সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক পদক্ষেপ দেখা যায়নি।

এদিকে অবরোধ চলাকালে উভয়মুখী যান চলাচল বন্ধ হয়ে পড়ায় যাত্রী ও পরিবহন চালকরা মারাত্মক দুর্ভোগে পড়েন। অবশেষে অবরোধ তুলে নেওয়ার পর ধীরে ধীরে যান চলাচল শুরু হলেও যানজট পুরোপুরি কাটেনি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ গণমাধ্যমকে জানান, শিক্ষার্থীরা হাটিকুমরুল গোলচত্বরের ধোপাকান্দি এলাকায় ঢাকামুখী ও উত্তরবঙ্গগামী লেন অবরোধ করেছিল। দুপুর সাড়ে ১২টার দিকে তারা অবরোধ তুলে নেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ কাজ করছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..