1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সাত হাজার টাকায় ঘরে নিতে পারবেন ‘লর্ডসের’ ঘাস - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

সাত হাজার টাকায় ঘরে নিতে পারবেন ‘লর্ডসের’ ঘাস

  • সর্বশেষ আপডেট: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৮৫ বার পঠিত
সাত হাজার টাকায় ঘরে নিতে পারবেন ‘লর্ডসের’ ঘাস

লর্ডসের ঐতিহাসিক ঘাস এখন আপনার ঘরেও হতে পারে!
অনলাইন ডেস্ক

    বিশ্ব ক্রিকেটের প্রাণকেন্দ্র হিসেবে খ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে খেলা করা মানেই অনেক ক্রিকেটারের স্বপ্নপূরণ। এবার সেই ঐতিহাসিক মাঠের স্মৃতি নিজের ঘরে তোলার সুযোগ পাচ্ছেন সাধারণ ক্রিকেটপ্রেমীরাও। মাত্র সাত হাজার টাকার বিনিময়ে লর্ডসের আসল ঘাসের একটি ছোট টুকরো সংগ্রহ করতে পারবেন তারা।

    ক্রিকেটপ্রেমীদের জন্য এক নজিরবিহীন অফার নিয়ে আসলো বিশ্বখ্যাত ‘লর্ডস’। ২৩ বছর পর প্রথমবারের মতো মাঠের আউটফিল্ডে নতুন ঘাস রোপণ করা হবে, আর পুরনো ঘাসের টুকরো বিক্রি করে অর্থ সংগ্রহ করবে মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। প্রতিটি ঘাসের স্ল্যাব (১.২ মিটার × ০.৬ মিটার) বিক্রি হবে ৫০ পাউন্ডে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬,৭৫০ টাকা। এমসিসি জানিয়েছে, বিক্রির ১০ শতাংশ যাবে এমসিসি ফাউন্ডেশনের তহবিলে, বাকি অর্থ ব্যয় হবে মাঠের উন্নয়নে। প্রথমে এই অফার ছিল কেবল ২৫ হাজার সদস্যের জন্য, তবে সাধারণ দর্শকরাও এখন ক্রয় করতে পারবেন।

    আগামী সেপ্টেম্বরে মাঠের উপরের প্রায় ১৫ মিলিমিটার পুরানো ঘাস তুলে নতুন বীজ বপন করা হবে, যাতে তৈরি হবে একেবারে নতুন ও সবুজ আউটফিল্ড। সাম্প্রতিক সময়ে ফিল্ডারদের ডাইভ দেওয়ার সময় ঘাস ছিঁড়ে যাওয়ার ঘটনা বেড়ে যাওয়ায় এই উদ্যোগ নেয়া হয়েছে। লর্ডসের প্রধান কিউরেটর কার্ল ম্যাকডারমট জানান, ‘দ্য হান্ড্রেড’সহ নারী ক্রিকেটের ব্যাপক সূচির কারণে এতদিন এই কাজ সম্ভব হয়নি।

    সর্বশেষ ২০০২ সালে আউটফিল্ড পুনর্নির্মাণের সময়ও ঘাস বিক্রি হয়েছিল—প্রতি স্ল্যাব ১০ পাউন্ড দামে (বর্তমানে প্রায় ১,৩৫০ টাকা), তখন সংগৃহীত হয়েছিল ৩৫ হাজার পাউন্ড। এমনকি এক ভক্ত ১,২৬০ পাউন্ড (প্রায় ১,৭০,১০০ টাকা) খরচ করে নিজের পুরো লন সাজিয়েছিলেন ‘লর্ডস’-এর ঘাস দিয়ে।

    এবারও ক্রিকেট ইতিহাসের এই কিংবদন্তি মাঠের স্মৃতিময় ঘাস সংগ্রহ করতে ভক্তদের উৎসাহ তুঙ্গে থাকার প্রত্যাশা করা হচ্ছে। ক্রিকেটের অসংখ্য স্মরণীয় মুহূর্তের সাক্ষী এই ঘাস, এখন নিজের বাড়িতে রেখে গর্বিত হওয়ার সুযোগ পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা।

    পোস্টটি শেয়ার করুন

    এই বিভাগে আরও খবর..