1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
তাবলিগ জামায়াতের ২ গ্রুপের বিবাদ নিরসনে পদক্ষেপ নিল সরকার - Janatar Jagoron

তাবলিগ জামায়াতের ২ গ্রুপের বিবাদ নিরসনে পদক্ষেপ নিল সরকার

  • সর্বশেষ আপডেট: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৫৮ বার পঠিত
তাবলিগ জামায়াতের ২ গ্রুপের বিবাদ নিরসনে পদক্ষেপ নিল সরকার

তাবলিগের দ্বন্দ্ব মেটাতে সরকারী টেবিলে শান্তির রূপরেখা!
অনলাইন ডেস্ক

দীর্ঘদিন ধরে চলা তাবলিগ জামায়াতের দুই পক্ষের মধ্যে বিদ্যমান দ্বন্দ্ব নিরসনে উদ্যোগ নিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। বিষয়টি সমাধানে সাত সদস্যের একটি মধ্যস্থতাকারী কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি জানান, ধর্ম মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিত হবে এই কমিটি, যেখানে দুই পক্ষের পক্ষ থেকে দুইজন করে প্রতিনিধি থাকবেন।

বুধবার (৩০ জুলাই) সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

ধর্ম উপদেষ্টা বলেন, আসন্ন বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে, সেই লক্ষ্যে উভয় পক্ষের শীর্ষ নেতাদের উপস্থিতিতে ইতোমধ্যেই এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যেকোনো বিরোধ মেটাতে এ কমিটি সক্রিয়ভাবে কাজ করবে। খুব শিগগিরই কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

অন্যদিকে, মাওলানা সাদ ও মাওলানা জুবায়ের অনুসারীদের মধ্যে সমঝোতার লক্ষ্যে আয়োজিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী এবং দুই গ্রুপের গুরুত্বপূর্ণ নেতা-কর্মীরা।

বৈঠকে সাদ অনুসারীরা অভিযোগ করেন, কাকরাইল মসজিদ থেকে তাদের জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। তারা বলেন, “মসজিদ আল্লাহর ঘর। সেখানে শান্তিপূর্ণ অবস্থান করার অধিকার আমাদের রয়েছে।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..