1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

  • সর্বশেষ আপডেট: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৫৪ বার পঠিত
হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

বাড়ি ফেরা হলো না জামালের, তিনজনের যাবজ্জীবন সাজা!
অনলাইন ডেস্ক

পিরোজপুরে চাঞ্চল্যকর এক হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—সদর উপজেলার গুয়াবাড়িয়া গ্রামের মৃত সেকেন্দার আলী শেখের ছেলে মজিবর শেখ, কুমিরমারা গ্রামের মোখলেছ হাওলাদারের ছেলে ফোরকান হাওলাদার ও মরিচাল গ্রামের মৃত খালেক শেখের ছেলে মো. মাহাবুব।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৯ এপ্রিল রাত ১০টার দিকে কুমিরমারা গ্রামের চায়ের দোকান থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন জামাল হাওলাদার। পথে স্লুইচ গেট এলাকায় তিন আসামি তার গতিরোধ করে বেধড়ক মারধর করে। পরে তাকে হুলারহাট বাজারসংলগ্ন খালের পাড়ে একটি গাছের সঙ্গে ট্রলার বেঁধে রেখে পালিয়ে যায়।

রাত ১টার দিকে বাজারের নৈশপ্রহরী আহত জামালকে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করে। পরদিন ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় জামালের মৃত্যু হয়। পরে নিহতের ভাই কামাল হাওলাদার বাদী হয়ে থানায় আটজনকে আসামি করে হত্যা মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আকন জানান, এ রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট এবং তারা মনে করছেন ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

Ask ChatGPT

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..