1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মেহেরপুরে ভৈরব নদে ভেসে উঠছে তেলজাতীয় পদার্থ - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

মেহেরপুরে ভৈরব নদে ভেসে উঠছে তেলজাতীয় পদার্থ

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১১৩ বার পঠিত
মেহেরপুরে ভৈরব নদে

ভৈরব নদে উঠছে তেল! প্রকৃত রহস্য কী লুকানো?
অনলাইন ডেস্ক

মেহেরপুরের ভৈরব নদে ভেসে উঠছে রহস্যজনক তেলজাতীয় পদার্থ। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বন্দর গ্রামের কফি হাউজ সংলগ্ন অংশে এমন অদ্ভুত দৃশ্য দেখা গেলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থলে বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষজন ভিড় জমায়।

স্থানীয়দের ভাষ্যমতে, নদীর কিনার ঘেঁষা হাঁটুসমান পানির নিচ থেকে কয়েকদিন ধরেই বুদবুদের মতো উঠে আসছে একটি তেলজাতীয় পদার্থ। আজ সকাল থেকে তার প্রবাহ আরও বৃদ্ধি পায়। পানির উপর ভেসে থাকা পদার্থটির রঙ ও গন্ধ ডিজেলের মতো বলে জানায় স্থানীয়রা। কেউ কেউ বাঁশ বা লাঠি দিয়ে নেড়েও দেখেছেন, যেখানে চাপ দিলে নিচ থেকে তেল বেরিয়ে আসছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম এবং পানি উন্নয়ন বোর্ডের একটি বিশেষজ্ঞ দল।

পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল খালেক গণমাধ্যমকে জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পর্যবেক্ষণ শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে আশ্বাস দেন তিনি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..