1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
হোয়াইটওয়াশের মিশনে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

হোয়াইটওয়াশের মিশনে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৫৭ বার পঠিত
হোয়াইটওয়াশের মিশনে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

পাকিস্তানকে ধবলধোলাই করে ইতিহাস গড়ার দোরগোড়ায় বাংলাদেশ!
অনলাইন ডেস্ক

ঘরের মাঠে পাকিস্তানকে পরপর দুই ম্যাচে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে লিটন দাসের নেতৃত্বে দুর্দান্ত ছন্দে থাকা বাংলাদেশ দল। তবে এখানেই থামতে চায় না টাইগাররা। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে জিততে পারলে ইতিহাসে প্রথমবার পাকিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করবে বাংলাদেশ।

আজ (২৪ জুলাই) ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। যেখানে বাংলাদেশের সামনে র‍য়েছে এক ঐতিহাসিক সাফল্যের হাতছানি, সেখানে পাকিস্তান মরিয়া অন্তত একটি জয় ছিনিয়ে নিয়ে সম্মান রক্ষায়।

এই ম্যাচে জয় পেলে বাংলাদেশের রেটিং পয়েন্ট দাঁড়াবে ২২৩। যা ৯ নম্বরে থাকা আফগানিস্তানের সমান। ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকলে আফগানদের টপকে র‍্যাঙ্কিংয়ে নবম স্থানে উঠে আসবে টাইগাররা।

অন্যদিকে, হোয়াইটওয়াশ হলে পাকিস্তানের রেটিং কমে যাবে ৪ পয়েন্ট, তবে তারা তবু শীর্ষ আটেই থাকবে। কিন্তু পাকিস্তান শেষ ম্যাচে জিতে গেলে র‍্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হবে না—বাংলাদেশ ১০ নম্বরেই থেকে যাবে, পাকিস্তান ৮ নম্বরে।

যদিও সিরিজ জয় নিশ্চিত হয়ে গেছে, তবুও হোয়াইটওয়াশের লক্ষ্যে কৌশলগত কিছু রদবদল আনতে পারে বাংলাদেশ। ওপেনার নাঈম শেখের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে তরুণ তানজিদ হাসান তামিমকে। সেই সঙ্গে পেস আক্রমণে ফিরতে পারেন তাসকিন আহমেদ, যিনি দ্বিতীয় ম্যাচে বিশ্রামে ছিলেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ:
ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আলী আঘা (অধিনায়ক), খুশদিল শাহ, হুসাইন তালাত, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা, আহমেদ দানিয়েল।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..