1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
নিজ বাড়িতেই হেনস্তার শিকার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী তনুশ্রী  - Janatar Jagoron

নিজ বাড়িতেই হেনস্তার শিকার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী তনুশ্রী 

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২১৫ বার পঠিত
অভিনেত্রী তনুশ্রী 

নিজের বাড়িতেই তনুশ্রী দত্তর হেনস্তার মর্মান্তিক ঘটনা!
অনলাইন ডেস্ক

একসময়ের বলিউডের ঝড় তুলেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত, আবারও সংবাদ শিরোনামে এসেছেন। তবে এবার নতুন সিনেমার নয়, নিজের বাড়িতেই তিনি হেনস্তার শিকার হয়েছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন ভিডিও পোস্ট করে কান্নায় ভেঙে পড়েছেন এই তারকা, যেখানে তিনি ভক্ত ও গণমাধ্যমের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

‘আশিক বানায়া আপনে’, ‘গুড বয় ব্যাড বয়’ ছবিগুলোতে ইমরান হাশমির বিপরীতে অভিনয় করে তিনি এক সময় দর্শকের হৃদয়ে বিশেষ স্থান অর্জন করেছিলেন। ২০১৮ সালে অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে আলোচনায় আসেন তনুশ্রী। এবার নিজের বাড়িতেই এমন হেনস্তার শিকার হয়ে রীতিমতো মানসিক বিপর্যয়ে পড়েছেন তিনি।

ভিডিওতে কাঁদতে কাঁদতে তনুশ্রী বলেন, ‘নিজের বাড়িতেই আমি অত্যাচারের শিকার হচ্ছি। প্রতিনিয়ত আমাকে হয়রানি করা হয়। আমি হতাশার মধ্যে আছি। বাধ্য হয়ে পুলিশকে ফোন করতে হয়েছে। থানায় গিয়ে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। শরীরও একেবারে দুর্বল।’

‘গত চার-পাঁচ বছর ধরে এভাবে আমাকে পীড়িত করা হচ্ছে। আমার কাজকর্ম নষ্ট হয়ে গেছে। পুরো বাড়ি ঝকঝকে নেই, ভাঙাচোরা হয়ে পড়েছে। বাড়ির কাজের জন্য সাহায্য নেওয়ার সামর্থ্যও আমার নেই। সব কাজ নিজেই করতে হয়।’

শুধুমাত্র বাড়ির ভেতর নয়, তনুশ্রী জানান বাড়ির বাইরেও নানা অবজ্ঞাসূচক মন্তব্য ও কটূক্তির মুখোমুখি হচ্ছেন তিনি। এই কঠিন অবস্থায় তিনি গণমাধ্যম এবং সবাইকে সাহায্যের আবেদন জানিয়েছেন।

কিন্তু কেন তার ওপর এই অত্যাচার চালানো হচ্ছে, সে বিষয়ে কোনো বিস্তারিত জানাননি তনুশ্রী। তার এই সংকটময় সময়ে ভক্তরা তাকে মানসিক দৃঢ়তার পরামর্শ দিয়েছেন এবং পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..