1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে বার্নে স্বাস্থ্য উপদেষ্টা - Janatar Jagoron

বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে বার্নে স্বাস্থ্য উপদেষ্টা

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৮৮ বার পঠিত
স্বাস্থ্য উপদেষ্টা

স্কুলে বিধ্বস্ত বিমান, মেঘ নয়—উত্থিত ধোঁয়ার পাহাড়!
অনলাইন ডেস্ক

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে উপস্থিত হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টা ৪৫ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান এবং বার্ন ইনস্টিটিউটের পরিচালক মো. নাসির উদ্দিন।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পর রাজধানীর উত্তরায় ভয়ানক দুর্ঘটনার শিকার হয় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। সেটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আছড়ে পড়ে এবং মুহূর্তেই আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় ভবনটিতে বহু শিক্ষার্থী অবস্থান করছিল।

তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার তৎপরতা শুরু করে। পরে বিজিবি ও সেনাবাহিনীও অভিযানে যোগ দেয়। বিমান বাহিনীর হেলিকপ্টারে করে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত (মঙ্গলবার সকাল ৮টা) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে এবং চিকিৎসাধীন রয়েছে অন্তত ৭৮ জন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..