1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
নিহত ২৭ জনের মধ্যে ২৫ জন শিশু : ডা. সায়েদুর - Janatar Jagoron

নিহত ২৭ জনের মধ্যে ২৫ জন শিশু : ডা. সায়েদুর

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৪৭ বার পঠিত
ডা. সায়েদুর

স্কুল মাঠে শিশুর লাশ, আকাশ থেকে নামল আগুন!
অনলাইন ডেস্ক

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৭ জন। নিহতদের মধ্যে ২৫ জনই শিশু—এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে জরুরি ব্রিফিংয়ে তিনি এসব তথ্য তুলে ধরেন।

নিহত বাকি দু’জনের একজন পাইলট, অন্যজন শিক্ষিকা বলে নিশ্চিত করেন তিনি।

অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। বর্তমানে ৭৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা অত্যন্ত গুরুতর। বার্ন ইউনিটে ভেন্টিলেশনে আছেন দুজন।

তিনি আরও জানান, নিহত ছয়জনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে পরিচয় শনাক্ত হওয়ার পর ২০ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..