1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জাপানের রেল সহায়তা: বাজেট ছাড়ালো ১৩ হাজার কোটি - Janatar Jagoron

জাপানের রেল সহায়তা: বাজেট ছাড়ালো ১৩ হাজার কোটি

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৯০ বার পঠিত
জাপানের রেল সহায়তা

জাপান দিল বাজেট বোমা, রেল ও শিক্ষায় বিপ্লব!
অনলাইন ডেস্ক

জাপান থেকে বাংলাদেশ পাচ্ছে প্রায় ১৩ হাজার কোটি টাকার অভাবনীয় বাজেট সহায়তা—এই বিপুল অর্থ রেল খাতের আধুনিকায়নসহ শিক্ষা ও জলবায়ু উন্নয়নে ব্যয় হবে।

শুক্রবার (৩০ মে) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।

ঘোষণায় বলা হয়, বাংলাদেশকে ১ দশমিক ০৬৩ বিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে জাপান। আজকের ডলার রেট অনুযায়ী যার পরিমাণ দাঁড়ায় ১২ হাজার ৯৫৮ কোটি ৩৮ লাখ ৩৪ হাজার টাকা। এই অর্থ রেলপথ উন্নয়ন, শিক্ষাবৃত্তি এবং অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু খাতের দীর্ঘমেয়াদি উন্নয়নে বিনিয়োগ করা হবে।

পোস্টে আরও জানানো হয়, এর মধ্যে ৪১৮ মিলিয়ন ডলার বা ৫ হাজার ১১০ কোটি টাকা যাবে অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতার উন্নয়নে, যা বাংলাদেশ পাবে ঋণের মাধ্যমে। অপরদিকে ৬৪১ মিলিয়ন ডলার, অর্থাৎ ৭ হাজার ৮৩৬ কোটি ১৫ লাখ টাকা ব্যয় হবে জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথকে ডাবল গেজ ডাবল লাইনে উন্নীত করতে।

এছাড়া ৪ দশমিক ২ মিলিয়ন ডলারের অনুদান (৫১ কোটি ৩৪ লাখ টাকা) বরাদ্দ করা হয়েছে শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ বা বৃত্তি প্রদানের লক্ষ্যে।

উল্লেখযোগ্যভাবে, শুক্রবার (৩০ মে) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিস্তৃত আলোচনা হয় এবং জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশের চলমান জাতি গঠন প্রক্রিয়া, সংস্কার পরিকল্পনা এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রতি অটল সমর্থনের আশ্বাস দেন।

এ সময় ড. ইউনূস বাংলাদেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে জাপানের নিরবচ্ছিন্ন সহায়তার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকের আগে, টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে ড. ইউনূসকে প্রদান করা হয় সম্মানজনক গার্ড অব অনার, যা দ্বিপক্ষীয় সম্পর্কের উষ্ণতা ও পারস্পরিক শ্রদ্ধার প্রতীক বলে মনে করছেন সংশ্লিষ্ট গণমাধ্যম।










পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..