1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আত্মবিশ্বাসের রঙ লাল, জানুন ঠোঁটের ইতিহাস - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

আত্মবিশ্বাসের রঙ লাল, জানুন ঠোঁটের ইতিহাস

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৫২ বার পঠিত
আত্মবিশ্বাসের রঙ লাল

লাল ঠোঁট শুধু সাজ নয়, এটা এক নারীর শক্তির প্রতীক!
অনলাইন ডেস্ক

গাঢ় লাল ঠোঁটে যেমন আবেগ, তেমনই আছে আত্মবিশ্বাসের দীপ্তি। আর সেই দীপ্তির রূপকার ছিলেন মেরিলিন মনরো। তাঁর লাল ঠোঁট, সোনালি চুল আর দুর্দান্ত স্টাইল আজও কোটি ভক্তের মনে জ্বলজ্বলে। সেই ধারাবাহিকতায় এখনকার গায়িকা টেলর সুইফটও হয়ে উঠেছেন লাল লিপস্টিকের আধুনিক মুখ। তবে প্রশ্ন হলো—তারকারা কেন এতটা নির্ভর করেন লাল ঠোঁটের ওপর?

ইতিহাসের পাতায় লাল লিপস্টিক
লিপস্টিকের শুরুর গল্প যায় প্রাচীন মেসোপটেমিয়া পর্যন্ত। সাদা সিসা আর পাথরের গুঁড়া দিয়ে ঠোঁট রাঙাতেন রাজপরিবারের নারীরা। এরপর আসে ক্লিওপেট্রার নাম—তাঁর লাল ঠোঁটের রহস্য ছিল পোকা থেকে তৈরি কারমাইন রঙে। মিসরীয়রাও আয়োডিন, ব্রোমিন, অ্যালজিন মিশিয়ে তৈরি করতেন তাদের নিজস্ব লাল রঙ। আর সেই সময় থেকেই লাল ঠোঁট হয়ে ওঠে উচ্চবিত্ত, সৌন্দর্য ও ক্ষমতার প্রতীক।

বিদ্রোহ আর নারীমুক্তির রঙ
বিশ শতকে লাল ঠোঁট শুধু সাজ নয়, হয়ে ওঠে প্রতিবাদের প্রতীক। সাফ্রাগেট আন্দোলনের সময় নারী অধিকারকর্মীরা লাল লিপস্টিক ব্যবহার করতেন সাহসিকতার বার্তা দিতে। এলিজাবেথ আর্ডেন সেই আন্দোলনে নারীদের মাঝে লিপস্টিক বিতরণ করে জানান দেন—লাল ঠোঁট মানে প্রতিবাদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধেও “ভিক্টরি রেড” নামের এক শেড হয়ে ওঠে দেশপ্রেম ও দৃঢ়তার প্রতীক। এরপর মেরিলিন মনরো, অড্রে হেপবার্নরা লাল লিপস্টিককে রূপ দেন গ্ল্যামার ও রমণীয়তার রাজসিংহাসনে।

আধুনিক যুগে লাল লিপস্টিকের পরিচয়
এখনকার সময়ে লাল লিপস্টিক কেবল সাজ নয়, বরং নারীর আত্মবিশ্বাস, সৌন্দর্য এবং শক্তির প্রকাশ। টেলর সুইফটের লাল ঠোঁট হয়ে উঠেছে তাঁর ব্যক্তিত্বের এক অনন্য প্রতীক। এই রং অন্য রঙের মতো নয়—এতে থাকে সাহস, তেজ ও আবেগ। ফ্যাশনের বাইরে গিয়েও লাল ঠোঁট হয়ে উঠেছে একরকম সামাজিক বার্তা—একটা স্টেটমেন্ট। বিদ্রোহ হোক কিংবা ভালোবাসা, লাল লিপস্টিক সব সময়ই নারীর ভাষা বলেছে আরও গর্জে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..