সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
বিলিয়নেয়ারদের ওয়ারড্রোবেও থাকে ‘না’র তালিকা—জেনে নিন কোন রঙগুলো কখনোই থাকেনা তাঁদের পোশাকে।
অনলাইন ডেস্ক
বিল গেটস, মার্ক জাকারবার্গ বা এলন মাস্ক—একবার খেয়াল করলেই বোঝা যাবে, এঁদের ফ্যাশন স্টেটমেন্টে একটা বিশেষ ধারাবাহিকতা আছে। চোখধাঁধানো রঙ নয়, বরং সাদামাটা, নিরপেক্ষ আর পরিশীলিত শেডই তাঁদের পছন্দ। কেন? কারণ, অতি ধনীরা পোশাকে ব্যক্তিত্ব, পরিপক্বতা ও প্রভাব দেখাতে চান—ঝলমলে রঙে নয়।
১. প্যাস্টেল রং:
প্যাস্টেল শেড যেমন হালকা গোলাপি বা বেবি ব্লু—দৃষ্টিনন্দন হলেও অভিজাত মহলে এগুলোকে গাম্ভীর্যহীন বলা হয়। এ ধরনের রং তরুণ এবং অবসর সময়ের উপযোগী হলেও নেতৃত্ব বা কর্তৃত্ব প্রকাশে পিছিয়ে পড়ে।
২. চটকদার প্রিন্ট ও প্যাটার্ন:
ঝলমলে প্রিন্ট, বড় প্যাটার্ন বা চকমকে নকশা নিজস্বতা হারিয়ে ফেলে। ধনীরা চান, পোশাকে নয়, নজর পড়ুক তাঁদের চিন্তা ও কাজের ওপর।
৩. উজ্জ্বল হলুদ:
উজ্জ্বল হলুদ যতই ইতিবাচক হোক, এতে থাকে শিশুসুলভ প্রাণোচ্ছলতা। পেশাদার এবং পরিণত ইমেজ ফুটিয়ে তুলতে এই রং এড়িয়ে চলেন তারা।
৪. তীব্র লাল:
লাল রং শক্তির প্রতীক হলেও অতিরিক্ত দৃষ্টিআকর্ষণ করে। এতে আত্মপ্রচারের গন্ধ থাকতে পারে, যা ধনীরা এড়াতে চান।
৫. নিয়ন শেড:
চোখ ধাঁধানো এই রংগুলো যতই ট্রেন্ডি হোক, ততটাই অপেশাদার। বরং পরিপক্বতা ও আভিজাত্য ফুটিয়ে তুলতে তাঁরা বেছে নেন ধূসর বা নেভি ব্লু।
৬. অতিরিক্ত সোনালি ও রুপালি:
বেশি গ্লিটার মানেই কম সৌন্দর্য। সোনালি বা রুপালি অতিরিক্ত থাকলে তা ব্যক্তিত্বকে গৌণ করে দেয়।
৭. উজ্জ্বল কমলা:
এই রঙে প্রাণশক্তি থাকলেও পেশাদার ইমেজে ফাটল ধরায়। অনেক বড় ব্র্যান্ডও তাই উজ্জ্বল কমলা পরিহার করে চলে।
সুতরাং, পরিণত ভাবমূর্তি গড়তে চাইলে আপনিও ভাবুন—রঙের খেলায় আপনি কোনদিকে হাঁটছেন?