1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সিনেমা থেকে দীপিকাকে বাদ দিলেন পরিচালক - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

শিরোনাম
এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ

সিনেমা থেকে দীপিকাকে বাদ দিলেন পরিচালক

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২৩০ বার পঠিত
দীপিকা

৪০ কোটি চাইলেও, ৬ ঘণ্টায় থেমে গেল দীপিকার স্পিরিট!
অনলাইন ডেস্ক

পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার বহুল আলোচিত অ্যাকশন থ্রিলার ‘স্পিরিট’ থেকে সরে দাঁড়ালেন বলিউডের শীর্ষ অভিনেত্রী দীপিকা পাডুকোন। সিনেমাটিতে তাকে প্রধান নারী চরিত্রে অভিনয় করার কথা থাকলেও, শেষ পর্যন্ত একাধিক চুক্তিভঙ্গ ও অতিরিক্ত শর্তের কারণে নির্মাতা নিজেই তাকে বাদ দিয়েছেন বলে জানা গেছে।

গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি দীপিকার সঙ্গে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার একটি গুরুত্বপূর্ণ মিটিং হয়। মিটিংয়ে দীপিকা সাফ জানিয়ে দেন, তিনি দিনে ছয় ঘণ্টার বেশি শুটিংয়ে অংশ নিতে আগ্রহী নন।

তবে চমক এখানেই শেষ নয়। সূত্র জানায়, দীপিকা আরও দাবি করেন, শুটিং ১০০ দিনের বেশি হলে তাকে দিতে হবে অতিরিক্ত পারিশ্রমিক। তার এমন দাবিতে নির্মাতা সন্দীপ রীতিমতো হতবাক হয়ে পড়েন এবং বিষয়টি নিয়ে দ্রুত প্রযোজকের সঙ্গে আলোচনায় বসেন।

দীপিকার টিমকে বোঝানোর অনেক চেষ্টা করা হলেও তারা একচুলও পিছু হটতে রাজি হননি। একপর্যায়ে পরিচালকের পক্ষ থেকেই দীপিকাকে প্রকল্প থেকে সরে দাঁড়াতে বলা হয়।

এর আগে ‘স্পিরিট’-এর জন্য দীপিকার দাবি করা ৪০ কোটি রুপির পারিশ্রমিক নিয়েও গণমাধ্যমে কম জল্পনা হয়নি।

সিনেমাটির মূল চরিত্রে থাকছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। আর দীপিকার বিদায়ের পর এখন নতুন নায়িকা খুঁজছেন নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..