1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
টিএনজেড শ্রমিক বকেয়া বেতন পরিশোধসহ ৫ সিদ্ধান্ত - Janatar Jagoron
শিরোনাম

টিএনজেড শ্রমিক বকেয়া বেতন পরিশোধসহ ৫ সিদ্ধান্ত

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৫০ বার পঠিত
টিএনজেড শ্রমিক

টিএনজেড শ্রমিকদের বকেয়া বেতন মুক্তির জন্য শুরু হলো বড় লড়াই!
অনলাইন ডেস্ক

টিএনজেড পোশাক কারখানার শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে রাজধানীর কাকরাইল এলাকায় সড়ক অবরোধ করার পর বিষয়টি নিয়ে জরুরি বৈঠক ডেকেছে শ্রম মন্ত্রণালয়। গণমাধ্যমে আলোচনার মধ্যেই পাঁচ দফা সিদ্ধান্ত ঘোষণা করেছে মন্ত্রণালয়, যার অন্যতম হলো—৭ কর্মদিবসের মধ্যে শ্রমিকদের সমস্ত বকেয়া পরিশোধের গ্যারান্টি।

মঙ্গলবার রাতে জরুরি বৈঠক শেষে এই সিদ্ধান্তগুলো প্রকাশ করে শ্রম মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, টিএনজেড ফ্যাক্টরির শ্রমিকদের বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট নিয়ে পাঁচ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সিদ্ধান্তগুলো হলো—
১. টিএনজেড গ্রুপের ওয়াশিং প্ল্যান্ট ও মহাখালীস্থ ডিওএইচএস এলাকার মালিকের বাড়ি বিক্রি করে আগামী ৭ কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া ও অন্যান্য পাওনাদি পরিশোধ করা হবে।

২. শ্রমিকদের বকেয়া পরিশোধ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের ঐকমত্যের কারণে শ্রমিক নেতারা শ্রম ভবনের ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করবেন।

৩. মালিক বিদেশে অবস্থান করায় তাকে দেশে ফেরানোর জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড এলার্ট জারি করার প্রক্রিয়া শুরু হয়েছে।

৪. টিএনজেডের পরিচালক ও ব্যবস্থাপনার সংশ্লিষ্টদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

৫. টিএনজেডের ফাইনান্স ডাইরেক্টর শ্রমিকদের বকেয়া পরিশোধ না হওয়া পর্যন্ত সরকারের হেফাজতে রাখা হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..