1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
স্টর্ম শ্যাডো দিয়ে তেল শোধনাগারে হামলা - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

স্টর্ম শ্যাডো দিয়ে তেল শোধনাগারে হামলা

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৯২ বার পঠিত
স্টর্ম শ্যাডো

ব্রিটেনের সরবরাহকৃত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার একটি তেল শোধনাগারে আঘাত হেনেছে ইউক্রেন। দেশটির সামরিক বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। খবর প্রকাশ করেছে গণমাধ্যম

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জানায়, রোস্তভ অঞ্চলের নভোশাখতিনস্ক তেল শোধনাগারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। অভিযানের সময় সেখানে একাধিক শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের বিমানবাহিনী আকাশ থেকে নিক্ষেপযোগ্য স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে নির্ভুলভাবে শোধনাগারটিতে আঘাত হানতে সক্ষম হয়। এর আগেও রাশিয়ার অভ্যন্তরে বিভিন্ন কৌশলগত লক্ষ্যবস্তুতে এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহারের তথ্য রয়েছে।

ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নভোশাখতিনস্ক শোধনাগারটি দক্ষিণ রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা। এখান থেকেই রুশ সেনাবাহিনীর জন্য ডিজেল ও বিমান জ্বালানি সরবরাহ করা হয়।

কিয়েভ কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিক্রিয়ায় তারা রাশিয়ার অভ্যন্তরে জ্বালানি অবকাঠামোসহ গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনায় পাল্টা আক্রমণ আরও জোরদার করছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..