1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
গাজা ফ্লোটিলায় হামলায় ইসরায়েলি কূটনীতিক বহিষ্কার কলম্বিয়ার - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

গাজা ফ্লোটিলায় হামলায় ইসরায়েলি কূটনীতিক বহিষ্কার কলম্বিয়ার

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৩৭ বার পঠিত
গাজায় হামলার জেরে ইসরায়েলের সঙ্গে কূটনীতিক বহিষ্কার কলম্বিয়ার

অনলাইন ডেস্ক,

গাজাগামী মানবিক সহায়তা বহনকারী ফ্লোটিলায় হামলার ঘটনার জেরে ইসরায়েলের সব কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি এ ঘটনাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘নতুন আন্তর্জাতিক অপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছেন। খবর টিআরটি ওয়ার্ল্ড।

ফ্লোটিলার সদস্য হিসেবে থাকা দুই কলম্বিয়ান নাগরিক মানুয়েলা বেদোয়া ও লুনা বারেতোকে ইসরায়েলি বাহিনী আটক করার পরই কঠোর অবস্থান নেন পেত্রো। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার পক্ষ থেকে জানানো হয়, গাজার উপকূল থেকে প্রায় ১৫০ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় তাদের আটকের ঘটনা ঘটে। সংস্থাটি এটিকে আন্তর্জাতিক আইন ও জেনেভা কনভেনশনের সরাসরি লঙ্ঘন বলে দাবি করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সতর্কবার্তায় পেত্রো বলেন, তদন্তে ঘটনা সত্য হলে এটি হবে নেতানিয়াহুর আরেকটি আন্তর্জাতিক অপরাধ। পাশাপাশি তিনি ঘোষণা দেন, ইসরায়েলের সঙ্গে থাকা মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কলম্বিয়া বাতিল করছে। উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসেই কলম্বিয়া ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল।

পেত্রো আরও জানান, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় মামলা করবে এবং প্রয়োজনে ইসরায়েলি আদালতেও অভিযোগ দায়ের করা হবে। পাশাপাশি আন্তর্জাতিক আইনজীবীদের এই মামলায় কলম্বিয়ার আইনি দলকে সহায়তা করার আহ্বান জানিয়েছেন তিনি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..