1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আফগানিস্তানে ভূমিকম্পে ৮১২ নিহত, সহায়তা চাই তালেবান - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

আফগানিস্তানে ভূমিকম্পে ৮১২ নিহত, সহায়তা চাই তালেবান

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৬ বার পঠিত
আফগানিস্তানে ভূমিকম্পে ৮১২ নিহত

অনলাইন ডেস্ক

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তান জরুরি আন্তর্জাতিক সহায়তা চাইছে।

গত রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প কাঁপিয়ে দেয় দেশটিকে। এতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৮১২ জন মানুষ, আহত হয়েছেন হাজার হাজার। দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, পুরো অঞ্চলজুড়ে শোক আর আতঙ্ক বিরাজ করছে।

সোমবার গভীর রাত পর্যন্ত উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের জীবিত বের করে আনতে প্রাণপণ চেষ্টা চালান। অনেকেই এখনও চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। কিন্তু টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ভীষণভাবে বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষত পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে।

নিহতদের মধ্যে অসংখ্য শিশুও রয়েছে। সাদা কাফনে মুড়িয়ে স্থানীয়রা জানাজা সম্পন্ন করেন। পাশে হেলিকপ্টারে আহতদের হাসপাতালে নেওয়ার করুণ দৃশ্য ভেসে ওঠে।

২২ বছর বয়সী জাফর খান জানান, ভূমিকম্পে তাদের ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। কয়েকজন শিশু নিহত ও অনেকে আহত হয়েছেন। পা ভাঙা অবস্থায়ও তিনি তার ভাইকে নিয়ে নুরগালে আশ্রয় নিয়েছেন।

ধারণা করা হচ্ছে, এই দুর্যোগ তালেবান প্রশাসনের সীমিত সম্পদকে আরও বিপদে ফেলবে। আন্তর্জাতিক সহযোগিতার অভাব এবং পার্শ্ববর্তী দেশ থেকে আফগানদের ফেরত পাঠানো পরিস্থিতি জটিল করে তুলেছে।

কাবুলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সারাফাত জামান রয়টার্সকে জানান, “ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ভয়াবহ। অনেক মানুষ প্রাণ হারিয়েছে, অনেকেই গৃহহীন। আমরা অবিলম্বে আন্তর্জাতিক সহায়তা চাই।” কারণ ভূমিকম্প মাত্র ৬ মাইল গভীরে আঘাত হানায় ধ্বংসযজ্ঞ তীব্র হয়েছে।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ নিশ্চিত করেছেন, কুনার ও নানগাহার প্রদেশে ৮১২ জনের মৃত্যু হয়েছে।

জাতিসংঘের মানবিক সমন্বয়ক কেট ক্যারি সতর্ক করেছেন, টানা ভারী বৃষ্টির কারণে নতুন ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে। অনেক রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় দুর্গম এলাকায় পৌঁছানো ক্রমেই কঠিন হয়ে পড়ছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..