1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্প, ব্যাপক প্রাণহানি - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্প, ব্যাপক প্রাণহানি

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পঠিত
ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান, মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে

অনলাইন ডেস্ক,
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়েছে বহু স্থাপনা, বাড়ছে প্রাণহানির সংখ্যা। আফগান সরকারি সম্প্রচারক আরটিএ জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ৫০০ জন নিহত এবং ১,০০০ জনের বেশি আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর আল জাজিরা

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.০। উৎপত্তিস্থল ছিল জালালাবাদের উত্তর-পূর্বে প্রায় ২৭ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের মাত্র ৮ কিলোমিটার গভীরে।

টিআরটি ওয়ার্ল্ড জানায়, রবিবার গভীর রাতে সংঘটিত এই কম্পন আফগানিস্তানের পূর্বাঞ্চলে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটিয়েছে। ইতিমধ্যেই আফগান সরকার উদ্ধার তৎপরতা জোরদার করেছে এবং আহতদের দ্রুত হাসপাতালে নিতে হেলিকপ্টার নামিয়েছে।

ভূমিকম্পের অভিঘাত ছড়িয়ে পড়ে রাজধানী কাবুলেও, যা কেন্দ্র থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে। এমনকি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, যা প্রায় ৪০০ কিলোমিটার দূরে, সেখানেও কম্পন অনুভূত হয়।

সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কুনার প্রদেশে। পাহাড়বেষ্টিত এ অঞ্চলের সরু রাস্তাগুলো উদ্ধারকাজকে জটিল করে তুলেছে। ফলে বিপর্যয়ের মাত্রা সামলাতে ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়েছে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..