1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ইরানের হুমকি: যুদ্ধের মুখে ছয় আরব দেশ! - Janatar Jagoron

ইরানের হুমকি: যুদ্ধের মুখে ছয় আরব দেশ!

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২২৫ বার পঠিত
আরব দেশ

🔥 মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজছে? ছয় আরব দেশকে রীতিমতো হুমকি ইরানের! 🔥

মার্কিন অভিযানে সহযোগিতা করলে চরম মূল্য দিতে হবে—মধ্যপ্রাচ্যের ছয়টি দেশকে (ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক ও বাহরাইন) এমনই কঠোর হুঁশিয়ারি দিল ইরান। রয়টার্স জানায়, এসব দেশ যদি নিজেদের আকাশসীমা বা ভূখণ্ড মার্কিন সেনাদের ব্যবহারের অনুমতি দেয়, তবে তাদের ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে বলে সতর্ক করেছে তেহরান।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি এরইমধ্যে সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক হুমকি দিয়েছেন, ঠিক তখনই এই জবাব দিল তেহরান।

ইতিমধ্যে ইরান সামরিক প্রস্তুতি জোরদার করেছে এবং প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করেছে। ফলে উপসাগরীয় অঞ্চলজুড়ে উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে, যুদ্ধের আশঙ্কাও তীব্র হচ্ছে।

এখন কঠিন দোলাচলের মধ্যে পড়েছে আরব উপসাগরীয় দেশগুলো। তারা যেমন যুক্তরাষ্ট্রের মিত্র, তেমনি ইরানের প্রতিশোধ এড়ানোও তাদের জন্য বড় চ্যালেঞ্জ। বিশ্বের জ্বালানি সরবরাহে গুরুত্বপূর্ণ এই অঞ্চল এখন আন্তর্জাতিকভাবে অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠেছে।

এমন পরিস্থিতিতে সরাসরি আলোচনার প্রস্তাব ফিরিয়ে দিলেও ইরান জানিয়েছে, ওমানের মধ্যস্থতায় তারা পরোক্ষ সংলাপ চালাতে আগ্রহী। রয়টার্সকে এক ইরানি কর্মকর্তা জানান, এই আলোচনার মাধ্যমেই বোঝা যাবে যুক্তরাষ্ট্র প্রকৃত অর্থে রাজনৈতিক সমাধানে আগ্রহী কি না। আন্তরিকতা দেখালে, দ্রুতই আলোচনার দরজা খুলে যেতে পারে।

এ আলোচনায় ইরানের পক্ষে প্রতিনিধিত্ব করতে পারেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বা উপমন্ত্রী মজিদ তাখত-রাভানচি। তবে ইরানি কর্মকর্তা সতর্ক করে বলেছেন, এই পথ মোটেও সহজ নয়—বরং এটি হতে পারে বিপজ্জনক ও অনিশ্চিত।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..