1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
তালেবানের শর্তে ফিরছে ‘রেডিও বেগম’, কতটা স্বাধীন থাকবে নারীদের কণ্ঠ? - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

তালেবানের শর্তে ফিরছে ‘রেডিও বেগম’, কতটা স্বাধীন থাকবে নারীদের কণ্ঠ?

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৯ বার পঠিত
রেডিও বেগম

নারীদের জন্য একমাত্র বিশেষায়িত রেডিও স্টেশন ‘রেডিও বেগম’ আবার সম্প্রচারে ফিরছে, তবে কড়া শর্ত মেনেই। তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় সম্প্রতি স্টেশনটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, যদিও সুনির্দিষ্ট শর্তগুলোর বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

২০১১ সালে আন্তর্জাতিক নারী দিবসে যাত্রা শুরু করা ‘রেডিও বেগম’ মূলত নারীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক সচেতনতা বিষয়ক অনুষ্ঠান সম্প্রচার করত। কিন্তু ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পরও সম্প্রচার অব্যাহত রাখলেও কিছুদিনের মধ্যে ‘বিদেশি চ্যানেলে কন্টেন্ট সরবরাহ’ ও ‘লাইসেন্সের অপব্যবহার’-এর অভিযোগে স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়।

একাধিকবার অনুমতির আবেদন করার পর, সম্প্রতি ‘সাংবাদিকতার নীতিমালা ও ইসলামিক আমিরাতের বিধি’ মেনে চলার প্রতিশ্রুতি দিলে সম্প্রচার ফের চালুর অনুমতি পায় রেডিওটি। তবে তালেবানের আরোপিত বিধিনিষেধের প্রকৃত চিত্র কেমন, তা স্পষ্ট নয়।

এদিকে, রেডিও বেগম পুনরায় চালুর খবরে নারী অধিকারকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ একে নারীদের জন্য নতুন আশার আলো হিসেবে দেখছেন, আবার কেউ আশঙ্কা করছেন, এটি মূলত নিয়ন্ত্রিত সম্প্রচার হবে, যেখানে নারীদের সত্যিকারের স্বাধীন কণ্ঠস্বর প্রতিফলিত হবে না।

নারী অধিকার খর্বের জন্য বিশ্বব্যাপী সমালোচিত তালেবান সরকার নারীদের শিক্ষা ও চাকরিতে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও কঠোর অবস্থানে রয়েছে। এই বাস্তবতায় ‘রেডিও বেগম’ কি আসলেই নারীদের জন্য মুক্তমঞ্চ হয়ে উঠতে পারবে, নাকি এটি শুধুই তালেবানের নিয়ন্ত্রিত একটি প্রতীকী প্রচেষ্টা—তা সময়ই বলে দেবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..