1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
কাশিমপুর কারাগারে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

কাশিমপুর কারাগারে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২৪৪ বার পঠিত
নুসরাত ফারিয়া

নুসরাত ফারিয়া কারাগারে! জানুন আসল ঘটনা
অনলাইন ডেস্ক

অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে তাকে পুলিশি পাহারায় প্রিজনভ্যানে করে কারাগারে নেওয়া হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেল সুপার কাওয়ালিন্নাহার জানান, দুপুরে নুসরাত ফারিয়াকে আনা হলে কারা প্রশাসনের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে তাকে বন্দী তালিকাভুক্ত করা হয়।

ভাটারা থানায় করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া এই আলোচিত অভিনেত্রীকে সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আদালতে উপস্থাপন করে। রোববার (১৮ মে) থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

জানা গেছে, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ভাটারা থানার একটি মামলায় আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় করা মামলায় তাকে হত্যাচেষ্টার অভিযোগে অন্যতম আসামি করা হয়েছিল।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..