1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আমি বিশ্বাস করি ফারিয়া আইনি প্রতিকার পাবে : ফারুকী - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

আমি বিশ্বাস করি ফারিয়া আইনি প্রতিকার পাবে : ফারুকী

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২১৫ বার পঠিত
ফারুকী

ফারিয়ার পাশে ফারুকী, বললেন ‘এটা বিব্রতকর’।
অনলাইন ডেস্ক

চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের ঘটনা নিয়ে এবার মুখ খুলেছেন সংস্কৃতি উপদেষ্টা ও খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি দিয়েছেন এক সাড়াজাগানো স্ট্যাটাস, যেখানে ফারিয়াকে ঘিরে চলমান বিতর্কের বিপরীতে দিয়েছেন স্পষ্ট অবস্থান।

সেখানে ফারুকী লিখেছেন, ‘আমি সাধারণত আমার দায়িত্বের বাইরের বিষয় এড়িয়ে চলি। তবে আমার তো আরেকটা পরিচয় আছে—আমি এই ইন্ডাস্ট্রিরই সন্তান, আবার ফিরে যেতে হবে সেই অঙ্গনে। নুসরাত ফারিয়ার এই গ্রেপ্তার আমাদের জন্য বিব্রতকর এবং অনাকাঙ্ক্ষিত এক ঘটনা।’

তিনি আরও বলেন, ‘আমাদের সরকারের মূল দায়িত্ব হলো প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে বিচার করা। ঢালাও মামলা ব্যবস্থার বিরুদ্ধে আমাদের একটি সুস্পষ্ট নীতি রয়েছে—প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না পাওয়া গেলে কাউকে গ্রেপ্তার করা হবে না। এই নীতিই এতদিন অনুসৃত হচ্ছিল। ফারিয়ার বিরুদ্ধে মামলা পুরনো, কিন্তু গ্রেপ্তার প্রক্রিয়া তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হয়নি। অথচ, এয়ারপোর্টে পৌঁছানোর পর হঠাৎ করেই পরিস্থিতি পাল্টে যায়।’

এই অপ্রত্যাশিত ঘটনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ফারুকী আরও বলেন, ‘আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ যাত্রা নিয়ে জনগণের মধ্যে তৈরি হওয়া ক্ষোভের প্রতিক্রিয়ায় সম্ভবত প্রশাসনের ওভার রিঅ্যাকশন থেকে এসব অনভিপ্রেত ঘটনা ঘটছে। কিছুদিন আগে ব্যারিস্টার আন্দালিব পার্থের স্ত্রীর সঙ্গেও একই ধরনের আচরণ করা হয়েছে। এসব ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

শেষে তিনি আশাবাদ ব্যক্ত করে লেখেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ফারিয়া আইনের সঠিক আশ্রয় পাবেন। এবং ভবিষ্যতে এমন ঢালাও মামলাগুলো আরও বেশি সংবেদনশীলতা ও মানবিকতা দিয়ে দেখা হবে। মনে রাখতে হবে, আমাদের মূল টার্গেট হলো জুলাইয়ে ঘটনার প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা।’

এর আগে আজ সকালেই ভাটারা থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত, বলে জানিয়েছে গণমাধ্যম।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..