1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ডন থ্রিতে কি কৃতি শ্যানন থাকছেন? - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

ডন থ্রিতে কি কৃতি শ্যানন থাকছেন?

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২৬৪ বার পঠিত
কৃতি শ্যানন

‘আজ কি রাত’ ফিরছে, এবার কৃতির আগুনে নাচে!
অনলাইন ডেস্ক

নতুন ঢঙে ফিরছে ‘ডন-৩’র ‘আজ কি রাত’ গানটি, যেখানে এবার আলোচনায় কৃতি শ্যানন। বহুদিন ধরেই তাকে ঘিরে গুঞ্জন চলছিল ‘ডন ফ্র্যাঞ্চাইজির’ তৃতীয় সিনেমায় অভিনয় করা নিয়ে। যদিও এখনও তার চূড়ান্ত অংশগ্রহণ নিশ্চিত নয়। তার আগেই নির্মাতারা দিলেন চমকপ্রদ একটি ঘোষণা—আগের কিস্তির জনপ্রিয় গান ‘আজ কি রাত’ থাকছে এবারো নতুন রূপে।

শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া ও ইশা কোপ্পিকারের অনবদ্য পারফরম্যান্সে সুপরিচিত এই গান এবার রেকর্ড হচ্ছে নতুন ভার্সনে। আর সেখানেই দেখা যাবে কৃতি শ্যাননকে। তবে তিনি শুধুই গানটিতে পারফর্ম করবেন, নাকি পর্দায় চরিত্র হিসেবেও হাজির হবেন, তা এখনও স্পষ্ট নয়।

এদিকে ফারহান আখতারের ‘ডন-৩’ নিয়ে ইতিমধ্যেই সমাজ মাধ্যমে উত্তেজনা তুঙ্গে। গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, ছবির প্রধান চরিত্রে থাকছেন রণবীর সিং। যদিও কৃতি শ্যানন ফারহান ও রণবীরের সঙ্গে পর্দা ভাগ করবেন কি না, তা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসেনি।

তবুও কৃতিকে একাধিকবার ফারহানের এক্সেল অফিসে দেখা যাওয়ায় অনুরাগীদের কৌতূহলের সীমা নেই। সেই সময় থেকেই তার অভিনয় নিয়ে শুরু হয়েছিল জল্পনা। অনেকটা সময় পেরিয়ে এবার শোনা যাচ্ছে, ‘আজ কি রাত’ গানে পারফর্ম করবেন তিনি।

তবে অভিনেত্রী নিজে এখনও বিষয়টি নিয়ে মুখ খোলেননি। তবুও সামাজিক মাধ্যম আলোচনায় সরগরম। গানের নতুন রূপে কৃতির সঙ্গে রণবীরের কেমিস্ট্রি দেখার অপেক্ষায় দর্শকরা।

এদিকে জানা গেছে, নির্মাতারা কৃতি ও রণবীরের সঙ্গে আরও একজন অভিনেত্রীকে যুক্ত করার পরিকল্পনা করছেন এই গানে। যদিও পরিচালক ফারহান আখতার ও তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এখনও আনুষ্ঠানিক কিছু বলেননি।

ফলে ‘ডন-৩’ সিনেমায় রণবীর সিং ছাড়া বাকি পাত্রপাত্রীদের নাম জানার জন্য ভক্তদের অপেক্ষা করতেই হচ্ছে। তবে যতদূর নিশ্চিত, ‘আজ কি রাত’ নতুন রূপে আবারও মাতাবে সিনেমাপ্রেমীদের।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..