1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পাকিস্তানি অভিনেত্রীর মৃত্যু: ভুল তথ্য ছড়ানো হচ্ছে— বললেন ভাই - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

পাকিস্তানি অভিনেত্রীর মৃত্যু: ভুল তথ্য ছড়ানো হচ্ছে— বললেন ভাই

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২০১ বার পঠিত
পাকিস্তানি অভিনেত্রীর মৃত্যু

গুজব নয়, হুমায়রার মৃত্যু ঘিরে আসল গল্প জানতে চান?
অনলাইন ডেস্ক

পাকিস্তানের অভিনেত্রী ও মডেল হুমায়রা আসগর আলির রহস্যজনক মৃত্যুকে ঘিরে উঠেছিল নানা গুঞ্জন। বলা হচ্ছিল, হুমায়রা ছিলেন পরিবার থেকে আলাদা, এমনকি তার মরদেহ গ্রহণে অনীহা দেখিয়েছিল পরিবার। এবার এই গুঞ্জনে ইতি টানলেন হুমায়রার ভাই নাভিদ আসগর।

জানা গেছে, লাহোর থেকে এসে গত বৃহস্পতিবার আইনি প্রক্রিয়া শেষ করে বোনের মরদেহ বুঝে নেন নাভিদ। তিনি জানান, হুমায়রা পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন না। বরং তাকে ঘিরে গণমাধ্যমে ছড়ানো খবরগুলো ছিল অসত্য ও বিকৃত।

করাচিতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাভিদ বলেন, ‘আমার বোন ছিল আত্মনির্ভরশীল। মরদেহ গ্রহণের আগের তিন দিন আমরা পুলিশ ও চিপা ফাউন্ডেশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেছি।’ আরও জানান, এক আত্মীয়ের সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছিল পরিবার, তাই সময়মতো সাড়া দিতে পারেননি।

হুমায়রার সঙ্গে যোগাযোগ কমে যাওয়ার ব্যাখ্যায় নাভিদ বলেন, ‘গত ছয় মাস তার ফোন বন্ধ ছিল। শেষবার মা যখন কথা বলেন, হুমায়রা নিজের ঠিকানা বলেনি।’

গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়ে নাভিদ প্রশ্ন তোলেন, ‘পরিবার নিয়ে সন্দেহ না করে বরং ভাবুন—মালিক কেন খবর নেয়নি? দরজা ভেতর থেকে বন্ধ ছিল কীভাবে? ভবনে সিসিটিভি ছিল না কেন?’

এদিকে পুলিশ জানায়, এখনও তদন্ত চলছে। হুমায়রার অ্যাপার্টমেন্ট থেকে দুটি মোবাইল পাওয়া গেছে, তবে একটি ফোন নিখোঁজ বলে সন্দেহ। ডিএনএ নমুনা সংগ্রহের পর ফরেনসিক বিশ্লেষণ চলছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..