1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আমাকে একজন ফোন করে বলেন— সানি ভাই কই: মৌসুমী হামিদ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

আমাকে একজন ফোন করে বলেন— সানি ভাই কই: মৌসুমী হামিদ

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৪০৭ বার পঠিত
মৌসুমী হামিদ

মৌসুমীর হাস্যকর অভিজ্ঞতা, ওমর সানি নিয়ে মজার ভুল বুঝা!
অনলাইন ডেস্ক

দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে শোবিজ অঙ্গন মাতিয়ে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মৌসুমী হামিদ। নাটক, সিনেমা আর ওটিটি—তিন মাধ্যমেই নিজের দক্ষতায় দর্শকদের হৃদয় জয় করে নিয়েছেন তিনি। ভিন্নধর্মী চরিত্রে সাবলীল অভিনয়ের মাধ্যমে প্রমাণ করেছেন নিজের যোগ্যতা।
সম্প্রতি অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় নির্মিত নতুন ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’-তে দেখা যাবে মৌসুমীকে। পাশাপাশি আসন্ন দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘রঙবাজার’, যেখানে যৌনপল্লীর পটভূমিতে গড়ে ওঠা গল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে হাজির হবেন তিনি।

বর্তমানে আলোচনায় থাকা এই তারকা সম্প্রতি এক সাক্ষাৎকারে শেয়ার করেছেন দারুণ মজার একটি ঘটনা। উল্লেখ্য, অনেকেই মৌসুমী হামিদকে চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে গুলিয়ে ফেলেন। তেমনই মজার অভিজ্ঞতা হয়েছিল তার।
মৌসুমী হামিদ বলেন, ‘আমি একবার একটি টেলিকম কোম্পানির প্রোগ্রামে কাজ করছিলাম। তখন এক-দেড় ঘণ্টার সেই প্রোগ্রামে বাইরে থেকে কল আসছিল। বেশির ভাগ কলারই জানতে চাইছিল- সানি ভাই (ওমর সানি) কই, বাচ্চা-কাচ্চা ভালো আছে কিনা! প্রথমে তো পুরোটা না বুঝে কিংকর্তব্যবিমূঢ় হয়ে গিয়েছিলাম।’
‘দেখলাম, তিন-চারজন পরপর একই প্রশ্ন করছে। শেষে ভাবলাম, তাদের কষ্ট দিয়ে কি হবে! পরে বললাম, সানি ভাই ভালোই আছেন, বাচ্চারাও ভালো আছে।’ হাসতে হাসতে গণমাধ্যমকে এমন অভিজ্ঞতার কথা জানান মৌসুমী হামিদ।

মৌসুমী হামিদ একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। ২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টারে রানার্স আপ হওয়ার পরই নজরে আসেন তিনি। তারপর অংশ নেন একাধিক টিভি অনুষ্ঠানে। খালিদ মাহমুদ মিঠুর পরিচালনায় ‘বাংলা আমার মাতৃভাষা’ নাটকের মাধ্যমে শুরু হয় তার অভিনয় ক্যারিয়ার।

অন্যদিকে ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী মৌসুমী ও তার স্বামী অভিনেতা ওমর সানি সুখী দাম্পত্যের ৩০ বছর পূর্ণ করেছেন। ১৯৯৫ সালের ২ আগস্ট তাদের বিয়ে হয়েছিল আনুষ্ঠানিকভাবে। এই তারকা দম্পতির দুই সন্তান—ছেলে ফারদিন এহসান স্বাধীন এবং মেয়ে ফাইজা।










পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..