সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মে কর্মরত মাল্টিমিডিয়া সাংবাদিকদের প্রতিনিধিত্ব করতে যাত্রা শুরু করল ‘ডিজিটাল রিপোর্টার্স ফোরাম’ (ডিআরএফ)।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে মাল্টিমিডিয়া সাংবাদিকদের প্রাণবন্ত আয়োজন ‘আড্ডা ভোজ ৩.০’-এ সর্বসম্মতিক্রমে এই সংগঠনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ডিজিটাল সাংবাদিকতার উৎকর্ষতা বাড়ানো ও রিপোর্টারদের অধিকার সুরক্ষার লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়েছে।
প্রথম কমিটির নেতৃত্বে রয়েছেন: যায়যায়দিনের ডিজিটাল ইনচার্জ তানভীর আহম্মেদ (আহ্বায়ক) এবং ডিবিসি ডিজিটালের রিপোর্টার মোহাম্মদ আল হাসিব পান্থ (সদস্য সচিব)।
যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন:
📌 এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার আলী আজগর ইমন
📌 বাংলাদেশ প্রতিদিন ডিজিটালের বিনোদন ইনচার্জ শিবলী আহমেদ
📌 বাংলাভিশন ডিজিটালের রিপোর্টার শুভ খান
১৫ সদস্যের এই শক্তিশালী কমিটিতে আরও যুক্ত হয়েছেন— আমাদের সময়ের যাকারিয়া, কালের কণ্ঠের আব্দুল্লাহ আল নোমান, চ্যানেল আইয়ের তানভীর লিমন, দেশ রূপান্তরের অংকুর নেহার সরকার, জাগো নিউজের রাকিব, এটিএন নিউজের সোহাগ বিশ্বাস, মানবজমিনের হুমায়ুন মাসুদ, কালবেলার ইলিয়াস, সকালের সময়ের রিয়াজ উদ্দিন ও ঢাকা জার্নালের হাকিম মাহি।
এই সংগঠন ডিজিটাল সাংবাদিকতার পেশাদারিত্ব উন্নয়ন, ন্যায়সংগত অধিকার রক্ষা এবং নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচনে কাজ করবে। 🚀✨