1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
এক বছরে কুয়েত থেকে প্রায় ৪০ হাজার প্রবাসী বহিষ্কার - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

এক বছরে কুয়েত থেকে প্রায় ৪০ হাজার প্রবাসী বহিষ্কার

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৮৬ বার পঠিত
প্রবাসী

গত এক বছরে কুয়েত থেকে মোট ৩৯ হাজার ৪৮৭ জন প্রবাসীকে বহিষ্কার করা হয়েছে। কুয়েতের নিরাপত্তা সংস্থার তথ্যের বরাতে দেশটির একটি গণমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে জানানো হয়, বহিষ্কৃত প্রবাসীদের একটি বড় অংশের বিরুদ্ধে কুয়েতের আইন ভঙ্গ, মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকা, জনশৃঙ্খলা নষ্ট করা এবং জনস্বার্থের পরিপন্থী কার্যকলাপের অভিযোগ ছিল। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পরই বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়েতে অবস্থানরত সব প্রবাসীর জন্য দেশটির আইন ও নিয়ম মেনে চলা বাধ্যতামূলক। যারা জাতীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে বিবেচিত হয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এছাড়া যেসব প্রবাসী পরিবারসহ কুয়েতে বসবাস করছিলেন, মূল স্পন্সর বা অভিভাবক বহিষ্কৃত হলে পরিবারের অন্যান্য সদস্যদেরও দেশ ত্যাগ করতে হয়েছে। কারণ তাদের আবাসিক অনুমতি মূল স্পন্সরের ওপর নির্ভরশীল ছিল।

কুয়েত সরকার স্পষ্ট করেছে, আইন মেনে চললে প্রবাসীদের জন্য দেশটিতে বসবাসে কোনো বাধা নেই। তবে আইন লঙ্ঘনের ক্ষেত্রে ভবিষ্যতেও নিরাপত্তা অভিযান ও কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..