1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
এবার ৩ ফুট উচ্চতায় ছাড়া হচ্ছে কাপ্তাই হ্রদের পানি - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

এবার ৩ ফুট উচ্চতায় ছাড়া হচ্ছে কাপ্তাই হ্রদের পানি

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৩০ বার পঠিত
এবার ৩ ফুট উচ্চতায় ছাড়া হচ্ছে কাপ্তাই হ্রদের পানি

কাপ্তাই বাঁধে পানি বাড়লো, কর্ণফুলী নদীতে সতর্কতা জরুরি!
অনলাইন ডেস্ক

রাঙামাটির কাপ্তাই হ্রদে টানা পানি বাড়ায় বাঁধের জলকপাট দিয়ে পানির প্রবাহ আরও জোরদার করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) রাত ১২টা থেকে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট সম্পূর্ণ ৩ ফুট করে খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে কর্ণফুলী নদীতে ৫৮ হাজার কিউসেক পানি প্রবাহিত হচ্ছে।

এর আগে হ্রদের পানি বিপৎসীমা ছাড়িয়ে যাওয়ায় সোমবার (৪ আগস্ট) রাতে প্রাথমিকভাবে ৬ ইঞ্চি করে জলকপাট খোলা হয়। তবে পানি বৃদ্ধির হার অব্যাহত থাকায় রাতেই আরও ১ ফুট করে বাড়ানো হয়। হ্রদের চাপ না কমায় বুধবার দুপুর ১টায় নতুন করে ২.৫ ফুট করে পানি ছাড়ে কর্তৃপক্ষ।

এ তথ্য নিশ্চিত করে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহামুদ হাসান গণমাধ্যমকে জানান, বুধবার রাত ১১টা পর্যন্ত হ্রদের পানির উচ্চতা দাঁড়িয়েছে ১০৮.৭৯ ফুট এমএসএল। উল্লেখ্য, কাপ্তাই হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল হওয়ায় চাপ নিয়ন্ত্রণে ৩ ফুট করে পানি ছাড়া হচ্ছে।

একইসাথে কেন্দ্রের পাঁচটি ইউনিট সচল রেখে ২২০-২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলীতে ঝরছে। পুরো কেন্দ্রের সর্বোচ্চ উৎপাদনক্ষমতা ২৩০ মেগাওয়াট।

এদিকে পানির উচ্চতা বৃদ্ধিতে কর্ণফুলী নদীতে সৃষ্টি হয়েছে তীব্র স্রোত। নদী পারাপারে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। চন্দ্রঘোনা ফেরি সার্ভিস বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল থেকে সাময়িক বন্ধ রয়েছে।

উল্লেখ্য, ১৯৬০ সালে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাপ্তাইয়ে কৃত্রিমভাবে বাঁধ নির্মাণ করে সরকার। ফলে প্রায় ৭০০ বর্গকিলোমিটার জুড়ে তৈরি হয় দেশের বৃহত্তম কৃত্রিম হ্রদ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..