1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, ঝুলন্ত সেতুতে পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, ঝুলন্ত সেতুতে পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা

  • সর্বশেষ আপডেট: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৬৪ বার পঠিত
ঝুলন্ত সেতুতে পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা

রাঙামাটির গর্ব এখন পানির নিচে—দর্শনার্থীদের জন্য বিপদ!
অনলাইন ডেস্ক

কয়েক দিনের লাগাতার বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির স্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে রাঙামাটির গর্ব ‘সিম্বল অব রাঙামাটি’ খ্যাত ঝুলন্ত সেতুর পাটাতন পানিতে ডুবে যেতে শুরু করেছে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ এই সেতুতে চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

বুধবার (৩০ জুলাই) সকালে পর্যবেক্ষণে দেখা যায়, সেতুর বিভিন্ন স্থানে ৬ ইঞ্চি থেকে বেশি পানির স্তর জমে গেছে। এমন পরিস্থিতিতে সেতুর ওপর যাতায়াত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রাঙামাটি পর্যটন করপোরেশন।

পর্যটনকেন্দ্রিক সদর উপজেলার হ্রদপাড়ে, দুই পাহাড়ের মাঝখানে স্থাপিত দৃষ্টিনন্দন এই সেতুটি নির্মিত হয় ১৯৮৬ সালে। ৩৩৫ ফুট দীর্ঘ এই সেতুটি দেখতে আগত দর্শনার্থীদের জন্য জল ও স্থলপথ—দুটিই সহজগম্য। দীর্ঘদিন ধরেই এটি রাঙামাটির সাংস্কৃতিক ও প্রাকৃতিক পরিচয়ের প্রতীক হয়ে উঠেছে।

তথ্য অনুসারে, কাপ্তাই হ্রদের পানি ১০৪-১০৫ এমএসএল (মিন সি লেভেল) হলে সেতুর নিচে পানি ওঠে। কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ প্রকল্পের তথ্যমতে, বর্তমানে হ্রদের পানি ১০৫.৬৯ এমএসএলে পৌঁছেছে। হ্রদের পানি ১০৮.৫ এমএসএল অতিক্রম করলে, জলকপাট খুলে কর্ণফুলী নদীতে পানি ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়।

রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা গণমাধ্যমকে বলেন, “সেতুতে পানি ওঠায় আমরা কর্তৃপক্ষের নির্দেশে দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ করেছি। পানি কমার আগ পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..