1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
নাটোরে ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় নিহত ১ - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

নাটোরে ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় নিহত ১

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১০৭ বার পঠিত
নাটোর

বেপরোয়া ট্রাকের ধাক্কায় মুহূর্তেই শেষ সাঈদের জীবন
অনলাইন ডেস্ক

নাটোরের গুরুদাসপুরে চলন্ত ট্রাকের পেছনে আরেকটি বেপরোয়া ট্রাকের ধাক্কায় এক হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোল প্লাজা এলাকায় ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা।

নিহতের নাম আবু সাঈদ (৩২), রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার উত্তর বালিয়া গ্রামের এনামুল হকের ছেলে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে পুলিশ।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, টোল প্লাজার সামনে একটি ট্রাক রাজশাহীর দিকে যাওয়ার জন্য দাঁড়িয়ে ছিল। ঠিক তখনই পেছন থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক এসে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে প্রচণ্ড জোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই পেছনের ট্রাকের হেলপার আবু সাঈদ প্রাণ হারান।

এতে চালক নাসিম উদ্দিন মারাত্মক আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আহত চালককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..