রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
ভাসানীর আদর্শে শপথ, বদলাবে বাংলাদেশ, উঠবে জনতার জাগরণ।
অনলাইন ডেস্ক
মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা জানালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃত্ব। সোমবার (২৯ জুলাই) রাতে টাঙ্গাইলের ঐতিহাসিক সন্তোষে তাঁরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং পরে মহান নেতার কবর জিয়ারত করেন।
এদিকে, জুলাই পদযাত্রাকে সামনে রেখে টাঙ্গাইল জেলা নাগরিক পার্টির নেতাকর্মীরা চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছেন। মাজার জিয়ারতের পর এনসিপি নেতারা সার্কিট হাউসে রাত্রিযাপন করেন।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ভাসানী ছিলেন নিপীড়িত কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের কণ্ঠস্বর। তিনি একাধারে পাকিস্তানি পিন্ডি ও ভারতের দিল্লির আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদী প্রতীক ছিলেন। ৬৯-এর ঐতিহাসিক গণঅভ্যুত্থানের অন্যতম রূপকারও তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, যে শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন ভাসানী দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই এনসিপির যাত্রা শুরু। আমরা বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও জনগণের রাষ্ট্র নির্মাণে তাঁর আদর্শ অনুসরণ করে এগিয়ে যাচ্ছি।
টাঙ্গাইলে আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শামসুল হক তোরণ থেকে শুরু হবে ঐতিহাসিক পদযাত্রা। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পদযাত্রা গিয়ে শেষ হবে নিরালা মোড়ের কেন্দ্রীয় শহীদ মিনারে। এই কর্মসূচিকে কেন্দ্র করে টাঙ্গাইল শহরে সৃষ্টি হয়েছে নতুন রাজনৈতিক উদ্দীপনা।