1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
গোপালগঞ্জে গাঁজা-কলকিসহ কিশোর গ্যাং আটক - Janatar Jagoron

গোপালগঞ্জে গাঁজা-কলকিসহ কিশোর গ্যাং আটক

  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২৯৩ বার পঠিত

ডেমন বয়েজের কিশোর আতঙ্ক, গোপালগঞ্জে রাতেই ধরা!
অনলাইন ডেস্ক

গোপালগঞ্জের কাশিয়ানীতে যৌথবাহিনীর অভিযানে কিশোর গ্যাং ‘ডেমন বয়েজ’ এর ৮ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে গাঁজা, কলকি ও একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শুক্রবার (২৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মহেশপুর রেলস্টেশন এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো—কাশিয়ানী উপজেলার গেড়াখোলা গ্রামের মফিজুর রহমানের ছেলে মো. জিসান (২০), মহেশপুর গ্রামের মোস্তফা মোল্যার ছেলে ইনতেমাম মোল্যা (২০), হোগলাকান্দি গ্রামের মনির মুন্সির ছেলে হামজা মুন্সী (২০), একই গ্রামের আরিফ মোল্যার ছেলে অনিক মাহমুদ (২০), পশ্চিম মাঝিগাতি গ্রামের আসলাম ইয়ামিন শরীফ (২০), একই গ্রামের জালাল মোল্যার ছেলে বেলাল মোল্যা (২০), এস্কেন মুন্সির ছেলে আশিক মুন্সি (২০) এবং দোলাগ্রামের ওহিদ শেখের ছেলে হামিম শেখ (২০)।

শনিবার (২৮ জুন) সকালে কাশিয়ানীর রাতইল হর্টিকালচার আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইস্তেখার তৌহিদ গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় এবং কিশোর গ্যাং ‘ডেমন বয়েজ’-এর ৮ সক্রিয় সদস্যকে আটক করা সম্ভব হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা দিয়ে জেলহাজতে প্রেরণ করেন।

ক্যাপ্টেন তৌহিদ আরও বলেন, সেনাবাহিনী দেশের আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে ধারাবাহিকভাবে অগ্রণী ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..