1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রেলের টিকিটে ২৫ শতাংশ ছাড় পাচ্ছেন তিন শ্রেণি - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

রেলের টিকিটে ২৫ শতাংশ ছাড় পাচ্ছেন তিন শ্রেণি

  • সর্বশেষ আপডেট: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৪৩ বার পঠিত
রেলের টিকিটে ২৫ শতাংশ ছাড়

দূরপাল্লার ট্রেনে ভ্রমণে বিশেষ তিন শ্রেণির যাত্রীরা টিকিটের মূল্যে ২৫ শতাংশ ছাড় পাবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌ-পরিবহন এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি জানান, ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তি, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী নাগরিক এবং শিক্ষার্থীরা এ মূল্যছাড় সুবিধার আওতায় আসবেন। তবে এ সুবিধা পেতে হলে সংশ্লিষ্টদের যথাযথ আইডি কার্ড বা পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।

মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ তথ্য জানান।

রবিউল আলম বলেন, “ঈদ সামনে রেখে আমরা চেষ্টা করছি দ্রুত এই সুবিধা কার্যকর করতে। ঈদের আগে বাস্তবায়ন কিছুটা কঠিন হতে পারে, তবে আগামী কোরবানির ঈদের আগেই বিষয়টি নিশ্চিত করা হবে। তখন যাত্রীরা ২৫ শতাংশ ডিসকাউন্টে টিকিট কিনতে পারবেন।”

তিনি আরও বলেন, “যারা ৬৫ বছরের বেশি বয়সী, তারা জাতীয় পরিচয়পত্র দেখালেই এই ছাড় পাবেন। শিক্ষার্থীদের ক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ড প্রদর্শন বাধ্যতামূলক। আর যারা ডিজেবল পিপল আছেন, তাদের নিজস্ব পরিচয়পত্র রয়েছে—সেটি দেখালেই তারা একই সুবিধা গ্রহণ করতে পারবেন।”

মন্ত্রী জানান, সামাজিক সুরক্ষা ও অন্তর্ভুক্তিমূলক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রবীণ, শিক্ষার্থী ও প্রতিবন্ধী যাত্রীরা তুলনামূলক কম খরচে নিরাপদে দূরপাল্লার ভ্রমণ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..