1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা পেলেন তারেক রহমান - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা পেলেন তারেক রহমান

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৫ বার পঠিত
প্রধান উপদেষ্টার অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

অভিনন্দনবার্তায় তারেক রহমানের প্রতি শুভকামনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে বিপুল সমর্থন পেয়েছে, সে জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। গণতান্ত্রিক অভিযাত্রার এই গুরুত্বপূর্ণ পর্বে জনগণের স্পষ্ট ও নিরঙ্কুশ রায় দেশের সাংবিধানিক ধারাবাহিকতা, গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে এক তাৎপর্যপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালনে আপনার দূরদৃষ্টি, গণতান্ত্রিক চর্চা ও জনকল্যাণমুখী মানসিকতা দেশকে স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়নের পথে এগিয়ে নেবে বলে আমার বিশ্বাস। এ সময় তিনি স্মরণ করেন আপনার পিতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাষ্ট্রচিন্তা এবং আপনার মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি দৃঢ় অঙ্গীকারের কথা। তাদের আদর্শ ও কর্মপ্রেরণা আপনার আগামীর পথচলায় দিকনির্দেশনা দেবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে বৈশ্বিক অঙ্গনে নতুন সম্ভাবনার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু সহনশীলতা, মানবসম্পদ উন্নয়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় অংশগ্রহণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সমন্বিত প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্ব অপরিহার্য। তিনি আশা প্রকাশ করেন, আপনার নেতৃত্বে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা শক্ত ভিতের ওপর প্রতিষ্ঠিত হবে।

প্রফেসর ইউনূস আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালনকালে আপনার গঠনমূলক সহযোগিতা ও ইতিবাচক ভূমিকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। পরিবর্তনের এই সংবেদনশীল সময়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা, সহনশীলতা প্রদর্শন এবং সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকার ক্ষেত্রে আপনার ভূমিকা জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

পরিশেষে, দেশের মানুষের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে আপনার সকল উদ্যোগ সফল হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। মহান আল্লাহ আপনাকে দেশ ও জাতির সেবায় প্রজ্ঞা, ধৈর্য ও দৃঢ়তা দান করুন বলেও শুভকামনা জানান প্রধান উপদেষ্টা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..