1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে স্ত্রী-ছেলেমেয়েসহ দুদকের মামলা - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে স্ত্রী-ছেলেমেয়েসহ দুদকের মামলা

  • সর্বশেষ আপডেট: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১২৬ বার পঠিত
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতার অপব্যবহার, নিয়োগ বাণিজ্য, ঘুষ, অর্থপাচার ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিরুদ্ধে মামলা দায়ের করেছে। পাশাপাশি, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদ্দাছির খান, মেয়ে শাফিয়া তাসনিম খান এবং সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মনির হোসেনের নামেও আলাদা মামলা করা হয়েছে।

আজ বুধবার ঢাকায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে এই মামলাগুলি দায়ের করেন সংস্থার কর্মকর্তারা। পাঁচটি মামলায় আসাদুজ্জামান খানকে প্রধান আসামি করা হয়েছে। তার বিরুদ্ধে শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ তোলা হয়েছে।

গত ১৫ আগস্ট আসাদুজ্জামান খান ও তার পাঁচ সহযোগীর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করে দুদক। ২১ আগস্ট, কামালের পরিবারসহ তার সাবেক পিএস হারুন অর রশিদ বিশ্বাস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন, এপিএস মনির হোসেন এবং জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপুসহ আটজনের ব্যাংক হিসাবের লেনদেনের তথ্যও তলব করে দুদক।

অভিযোগের সূত্র অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর থেকেই আসাদুজ্জামান খান ঘুষ হিসেবে বস্তা বস্তা টাকা গ্রহণ করতেন। পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে তিনি এই টাকা সংগ্রহ করতেন। এ লক্ষ্যে, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন অতিরিক্ত সচিব ড. হারুন অর রশীদ বিশ্বাসের নেতৃত্বে একটি সিন্ডিকেট প্রতিষ্ঠা করেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..