1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ছোট বোতাম, বড় স্টাইল: ফ্যাশনে নতুন ধারা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

ছোট বোতাম, বড় স্টাইল: ফ্যাশনে নতুন ধারা

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৪৮ বার পঠিত
ফ্যাশনে নতুন ধারা

একটা ছোট বোতামেই লুকিয়ে থাকতে পারে আপনার ফ্যাশনের সবচেয়ে বড় স্টেটমেন্ট!
অনলাইন ডেস্ক

বোতাম—নামটা শুনলেই মনে আসে কাপড় আটকানোর কাজ। কিন্তু আজকাল বোতাম আর কেবল কাজের বস্তু নয়, হয়ে উঠেছে ফ্যাশনের চমকপ্রদ অনুষঙ্গ। জুতসই নকশা আর উপকরণের মিশেলে বোতাম এখন পোশাক, ব্যাগ, গয়না—সবখানেই ছড়িয়ে দিচ্ছে স্টাইলের ছোঁয়া।

ডিজাইনার সাফিয়া সাথী বললেন, আজকাল জমকালো পোশাকের সঙ্গে মিলিয়ে জারদৌসির কাজ করা বোতাম ব্যবহার করা হয়। ধাতব বোতামগুলোও ফিরে এসেছে ট্রেন্ডে—সোনালি বা রুপালি রঙে তৈরি বোতামগুলো শুধু পোশাকের গ্ল্যামার বাড়ায় না, আভিজাত্যের ছাপও রেখে যায়।

তবে শুধু রূপ নয়, বোতামের এখন আছে পরিবেশবান্ধব রূপও। প্লাস্টিকের বোতামের বদলে অনেক ডিজাইনারই এখন ব্যবহার করছেন শামুক, ঝিনুক, কাঠ, নারকেলের খোল বা কাপড় দিয়ে তৈরি বোতাম। যেমন ডিজাইনার আফসানা ফেরদৌসী এক সংগ্রহে পুরোনো বাতিল বোতাম রিসাইকেল করে দিয়েছেন নতুন রূপ।

দেশালের ডিজাইনার ইশরাত জাহান জানান, কাপড় মোড়ানো বোতামে এখন করা হচ্ছে স্ক্রিন প্রিন্ট ও সূচিশিল্প। বোতামের মধ্যে ভরা হচ্ছে তুলা কিংবা নারকেলের খোল। এ যেন শিল্প আর টেকসই ভাবনার এক অনন্য সংমিশ্রণ।

আমাদের ঐতিহ্যবাহী নকশিকাঁথা থেকেও অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে নতুন ধরনের বোতাম। আকৃতির ক্ষেত্রেও এসেছে বৈচিত্র্য—গোল নয়, এখন দেখা মিলছে বর্গ, ত্রিভুজ, ষড়ভুজ, এমনকি পাতা আকৃতির বোতামও।

শার্টের হাতা হোক বা ওয়েস্টার্ন ড্রেস, বড় আকৃতির পুঁতি ও পাথর খচিত বোতাম আজকের ট্রেন্ড। এমনকি ঝুমকা আকৃতির বোতামও ব্যবহৃত হচ্ছে ‘শো বোতাম’ হিসেবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..