1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
হ্যান্ডফ্যানে ঠান্ডা হাওয়া, সঙ্গে স্টাইলও ফ্রি - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

হ্যান্ডফ্যানে ঠান্ডা হাওয়া, সঙ্গে স্টাইলও ফ্রি

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১২৩ বার পঠিত
হ্যান্ডফ্যানে ঠান্ডা হাওয়া

🔥 ‘ভরদুপুরে গরমে ঝলসে যাচ্ছেন? হাতে নিন স্টাইলিশ এক টুকরো শীতলতা!’ 🔥
অনলাইন ডেস্ক

বৈশাখের শেষ প্রান্তে দাঁড়িয়ে প্রকৃতি যেন তাপমাত্রার পরীক্ষায় ফেলছে শহরবাসীকে। সকালে ঠান্ডা ঠান্ডা বাতাস, আর দুপুর গড়ালেই গায়ে যেন আগুন! এই অস্বস্তিকর গরমে স্বস্তির খোঁজে নানান পদ্ধতি খুঁজছে সবাই। এক সময়ের বেত বা তালপাতার হাতপাখা এখন স্মৃতির পাতায়। প্রযুক্তির ছোঁয়ায় জায়গা করে নিয়েছে বিদ্যুৎচালিত হ্যান্ডফ্যান—ছোট্ট এক গ্যাজেট, কিন্তু ভীষণ কার্যকর।

ইলেকট্রিক হ্যান্ডফ্যান এখন শুধু গরম থেকে রক্ষা পাওয়ার উপায় নয়, বরং একধরনের ফ্যাশন স্টেটমেন্ট। নানা রং, আকৃতি আর ডিজাইনে পাওয়া যাচ্ছে ফ্যানগুলো। কেউ ব্যাগে রাখছেন, কেউবা ট্রেনে বা রিকশায় বসেই ব্যবহার করছেন। ডিজাইন এতটাই আকর্ষণীয় যে অনেকে পছন্দের কার্টুন চরিত্রের ফ্যান কিনছেন—মাই মেলোডি, হ্যালো কিটি বা সিনামোরোল থিমে সাজানো ফ্যান এখন হট কেক!

সব ফ্যানই রিচার্জেবল এবং ইউএসবি চার্জে চলে। ল্যাপটপ, পাওয়ার ব্যাংক এমনকি মোবাইল চার্জারেই চার্জ হয়ে যায়। একবার চার্জে অনায়াসে চলে ২ থেকে ৩ ঘণ্টা। ডিজিটাল ডিসপ্লে যুক্ত কিছু মডেল তো আবার দেখিয়েও দেয় চার্জ আর ফ্যান স্পিড কতটুকু!

মূল্যেও আছে বৈচিত্র্য। সাধারণ হ্যান্ডফ্যানের দাম ৯৯৯ থেকে শুরু করে ১,৯৯৯ টাকা পর্যন্ত। ডিজিটাল স্ক্রিন বা বিশেষ থিম যুক্ত সংস্করণে দামটা একটু চড়া—প্রায় ১,৯৯৯ টাকায় কিনতে হবে। তবে কম বাজেটে কিনতে চাইলে ঢুঁ মারতে পারেন উত্তরার রাজলক্ষ্মী, নিউমার্কেট কিংবা আলাউদ্দিন টাওয়ারে। সেখানকার দোকানগুলোতে চাইনিজ হ্যান্ডফ্যান মিলছে মাত্র ২০০ টাকা থেকে।

অনলাইনে কিনতে চাইলে দারাজ ছাড়াও ফেসবুক বা ইনস্টাগ্রামের বিভিন্ন গ্যাজেট পেজে এক নজর দিতে পারেন। এছাড়া মিনিসো, ইয়ো ইয়ো সো, বসুন্ধরা সিটি কিংবা যমুনা ফিউচার পার্কের লাইফস্টাইল স্টোরগুলোতেও মিলছে এই গরমের স্টাইলিশ বন্ধু।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..